সেকশন: দোয়া দুই প্রকার

০৩

এক. দো‘আউল ইবাদাহ বা উপাসনা মূলক দো‘আ। সকল প্রকার ইবাদতকে এ অর্থে দো‘আ বলা হয়। দুই. দো‘আউল মাসআলা অর্থাৎ প্রার্থনাকারী নিজের জন্য যা কল্যাণকর তা চাবে এবং যা ক্ষতিকর তা থেকে মুক্তি প্রার্থনা করবে। (বাদায়ে আল-ফাওয়ায়েদ: ইবনুল কাইয়্যেম)যেমন, কেউ সালাত আদায় করল। এ সালাতের মধ্যে অনেক প্রার্থনামূলক বাক্য ছিল। এগুলোই দো‘আউল ইবাদাহ বা উপাসনা মূলক প্রার্থনা। আবার সে পরীক্ষা দেবে। আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ! তুমি আমার পরীক্ষা সহজ করে দাও এবং কৃতকার্য করে দাও! এটা হল দো‘আ আল-মাসআলা বা চাওয়া।