ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠের শক্তিশালী আমল

১১৯. ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠের শক্তিশালী আমল

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ﴿١﴾ اللّٰهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ﴿٤﴾

বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লাহুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদ

(১) বল, তিনিই আল্লাহ্‌, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাস ১১২ঃ ১-৪)

নবীজী (ﷺ) তাঁর সাহাবীগণকে বললেন: তোমরা কি পারবে না রাতে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করতে? বিষয়টি তাদের কাছে কষ্টকর মনে হলো। তাঁরা বললেন: হে আল্লাহ্‌র রাসূল (ﷺ), আমাদের মধ্যে কে-ই বা তা পারবে? তখন তিনি বলেন: "ক্বুল হুআল্লাহু আহাদ" সূরাটি কুরআনের এক তৃতীয়াংশ।

তথ্যসূত্রসহিহ মুসলিমঃ ৮১১
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18