১৮৫. মসজিদে ব্যবসা বা ক্রয়-বিক্রয়কারীর জন্য দোয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, 'যখন তোমরা মসজিদের ভেতর কাউকে বেচাকেনা করতে দেখবে, তখন বলবে -
لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ
لَا اَرْبَحَ اللّٰهُ تِجَارَتَكَ
লা আর্বা-'হা আল্লাহু তিজা‘রাতাকা
অনুবাদ
আল্লাহ্ তোমার ব্যাবসাতে মুনাফা না দিক!
এর কারণ, মসজিদগুলো এ উদ্দেশ্যে বানানো হয়নি।