২৪. আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জিকির (মাসনুন দোয়া)
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো -
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَااِلٰهَ اِلَّا اللّٰهُ، وَاللّٰهُ اَكْبَرُ
সুব্হা-নাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার
অনুবাদ
আল্লাহ্ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র। আল্লাহ্ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্ সবচেয়ে বড়। [১]
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।” [২]