ফজর ও মাগরিবে জাহান্নাম থেকে মুক্তির দোয়া

২৪৯. ফজর ও মাগরিবে জাহান্নাম থেকে মুক্তির দোয়া

৭ বার বলবে -

اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ

اَللّٰهُمَّ اَجِرْنِىْ مِنَ النَّارِ

আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র

অনুবাদ

হে আল্লাহ্‌, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

হারিস ইবনু মুসলিম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে বলেছেন, তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দোয়া ৭ বার বলবে। যদি তুমি ঐ দিনে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ্‌ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা বলার আগেই এ দোয়া ৭ বার বলবে। তুমি যদি ঐ রাতে মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ্‌ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।

তথ্যসূত্রহাসান (ইবনে হাজার)। আল-ফুতুহাতুর রাব্বানিয়্যাহ ৩/৬৯
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18