কবরস্থানে প্রবেশের অত্যন্ত শক্তিশালী আমল

২৯১. কবরস্থানে প্রবেশের অত্যন্ত শক্তিশালী আমল

اَلسَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ

اَلسَّلَامُ عَلٰى اَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللّٰهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَاِنَّا اِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَلَاحِقُوْنَ

আস-সালামু ‘আলা আহ্‌লিদ দিয়া-রি মিনাল মু'মিনীন ওয়াল মুসলিমীন, ওয়া ইয়ার’হামুল্লাহুল মুস্‌তাক্ক্‌দিমীনা মিন্না- ওয়াল মুস্‌তা’খিরীন, ওয়া ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লালা-’হিক্বূন

অনুবাদ

হে কবরবাসী মুমিন ও মুসলমান! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমাদের মধ্যে যারা আগে গিয়েছেন এবং যারা পরে যাবেন সকলকেই আল্লাহ্‌ রহমত করুন। আল্লাহ্‌র ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হব।

‘আয়েশা্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! ক্ববর যিয়ারতে আমি কি বলব? তিনি বললেন, (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

তথ্যসূত্রসহিহ। মিশকাতুল মাসাবীহঃ ১৭৬৭
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18