ভ্রমণে বরকত ও নিরাপত্তা লাভের সেরা আমল

৩২২. ভ্রমণে বরকত ও নিরাপত্তা লাভের সেরা আমল

زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى وَغَفَرَ لَكَ ذَنْبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ

زَوَّدَكَ اللّٰهُ التَّقْوٰى وَغَفَرَ لَكَ ذَنْۢبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ

ঝাওয়্যাদাকাল্লা-হুত তাক্কওয়া, ওয়া গাফারা লাকা যানবাকা, ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা ‘হাইছুমা কুনতা

অনুবাদ

আল্লাহ্‌ তাকওয়াকে তোমার পাথেয় হিসেবে প্রদান করুন, তোমার গোনাহ ক্ষমা করুন এবং তুমি যেখানেই থাক না কেন তোমার জন্য মঙ্গলকে সহজ করুন।

আনাস ইবন মালিক (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (ﷺ) এর কাছে এসে বলে, আমি সফরের সিদ্ধান্ত নিয়েছি, আমাকে পাথেয় দিন। তখন তিনি এ কথাগুলো বলে তার জন্য দোয়া করেন।

তথ্যসূত্রহাসান। তিরমিযীঃ ৩৪৪৪
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18