শয়তানের কুমন্ত্রণা দূর করার শক্তিশালী দোয়া

৩৭১. শয়তানের কুমন্ত্রণা দূর করার শক্তিশালী দোয়া

اَللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

اَللّٰهُ اَحَدٌ اَللّٰهُ الصَّمَدُ لَمْ یَلِدْ وَلَمْ یُوْلَدْ وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

আল্লা-হু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

অনুবাদ

আল্লাহ্‌ এক ও অদ্বিতীয়, আল্লাহ্‌ অমুখাপেক্ষী, তিনি (কাউকে) জন্ম দেননি, জন্মও নেননি, তাঁর সমকক্ষ কেউ নেই।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “কিছুদিন পরেই লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতে থাকবে; এমনকি তাদের কোনও একজন প্রশ্ন করে বসবে আচ্ছা, আল্লাহ্‌ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্‌কে সৃষ্টি করল কে? লোকজন এমন কথা বললে, তোমরা বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এরপর সে যেন তার বামদিকে তিনবার থুতু ছিটায়, শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়।

তথ্যসূত্রহাসান। আবু দাউদঃ ৪৭২২
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18