বারাকাল্লাহু ফিকুম বলার অত্যন্ত সেরা ফযিলত

৪৬০. বারাকাল্লাহু ফিকুম বলার অত্যন্ত সেরা ফযিলত

আয়েশা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ্‌ (ﷺ) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন। যখন সে দাসটি ফিরে আসল আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?” সে উত্তর দিল, “তারা এই দোয়া পাঠ করল -

بَارَكَ اللَّهُ فِيكُمْ

بَارَكَ اللّٰهُ فِيْكُمْ

বা-রাকাল্লা-হু ফীকুম

অনুবাদ

আল্লাহ্‌ আপনাকে বরকত দান করুন।


আয়েশা (রাঃ) তখন বললেন -

وَفِيهِمْ بَارَكَ اللَّهُ

وَفِيْهِمْ بَارَكَ اللّٰهُ

ওয়াফীহিম বা-রাকাল্লা-হ

অনুবাদ

আর তাদের মধ্যেও আল্লাহ্‌ বরকত দিন।


তাই আমরাও একই ভাবে দোয়া করব একই রকম সাওয়াবের আশায় -

وَفِيكَ بَارَكَ اللَّهُ

وَفِيْكَ بَارَكَ اللّٰهُ

ওয়াফীকা বা-রাকাল্লা-হ

অনুবাদ

আর আপনার মধ্যেও আল্লাহ্‌ বরকত দিন।

তথ্যসূত্রহাদীসটি ইবনুস সুন্নী সংকলন করেছেন, পৃ. ১৩৮, নং ২৭৮। আরও দেখুন, ইবনুল কাইয়্যেমের আল-ওয়াবিলুস সাইয়্যেব, পৃ. ৩০৪। তাহকীক, বশীর মুহাম্মাদ উয়ূন।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18