৬১. আল্লাহর প্রতি একাগ্রতা বৃদ্ধির কার্যকরী দোয়া
গুহাবাসীদের ঘটনা-সংক্রান্ত হাদীসে এ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, কারণ তাদের প্রত্যেকে এমন একটি করে ভালো কাজের কথা উল্লেখ করেছে, যা সে আল্লাহ্র নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য করেছে; এরপর সে তার ওই ভালো কাজের ওসীলা দিয়ে আল্লাহ্র কাছে দোয়া করলে, আল্লাহ্ তার ডাকে সাড়া দেন।