৭১০. কঠিন বিপদ থেকে মুক্তির সেরা শক্তিশালী দোয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া হলো -
اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِيْ كُلَّهُ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ
اَللّٰهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ فَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِىْ طَرْفَةَ عَيْنٍ وَاَصْلِحْ لِىْ شَأْنِىْ كُلَّهٗ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ
আল্লা-হুম্মা রহ্মাতাকা আরজু ফালা- তাকিলনী ইলা- নাফসী ত্বারফাতা ‘আইনিন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা- ইলা-হা ইল্লা- আনতা
অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার করুণা প্রত্যাশা করি; আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিয়ো না; এক মুহূর্তের জন্যও না; আমার সবকিছু সংশোধন করে দাও! তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই৷