৭৪৯. গুনাহ মাফ ও তওবা কবুলের সেরা ইসলামিক দোয়া
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَىَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম
অনুবাদ
হে আমার রব! আমাকে মাফ করে দাও! আমার তাওবা কবুল করো! নিশ্চয়ই তুমি তাওবা-কবুলকারী ও পরম দয়ালু।
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্র রাসূল (ﷺ) ক্ষুদ্র এক বৈঠকে একশ বার বলছেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)