৮২০. কুলক্ষণ বা অমঙ্গল থেকে বাঁচার মাসনুন দোয়া
اَللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
اَللّٰهُمَّ لَا طَيْرَ اِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ اِلَّا خَيْرُكَ، وَلَا اِلٰهَ غَيْرُكَ
আল্লা-হুম্মা লা- ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা ওয়ালা- ইলা-হা গাইরুকা
অনুবাদ
হে আল্লাহ্! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। [১]
তবে সুলক্ষণ নেওয়া রাসূলুল্লাহ্ (ﷺ) পছন্দ করতেন। সেজন্য যখন তিনি কোনো মানুষ থেকে কোনো ভালো বাক্য বা সুবচন শুনতেন, তখন সেটা তাঁর কাছে ভালো লাগত এবং বলতেন, “তোমার মুখ থেকে তোমার সুলক্ষণ গ্রহণ করেছি”। [২]