অধ্যায়: আজান ও ইকামতের মাঝের দোয়া ও কবুলের সময়

১৬৬. আজান ও ইকামতের মাঝে দোয়া কবুলের সেরা ফযিলত

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।”

তথ্যসূত্রসহীহ। তিরমিযিঃ ২১২
১৬৭. আজান ও ইকামতের জবাব দেওয়ার সেরা মাসনুন আমল

ইকামত দেয়ার সময় মুস্বল্লীগণ মুআযযিনের সাথে সাথে ইকামতের শব্দগুলি বলবে। রাসূল (ﷺ) আযান ও ইকামত উভয়কেই আযান বলেছেন। [১]

উল্লেখ্য যে, ‘কাদ্ ক্ব-মাতিস্ব্ স্বলা-হ্’ এর জবাবে ‘আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলার হাদীসটি যঈফ। [২] অতএব ইকামতের শব্দগুলির জবাবে মুস্বল্লীদেরও আযানের অনুরূপই বলতে হবে।

তথ্যসূত্র[১] বুখারীঃ ৬১১ [২] যঈফ। আবূ দাঊদঃ ৫২৮
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18