অধ্যায়: হাদিসে বর্ণিত সহিহ ইস্তিগফারের দোয়া ও আমল

৩৭৭. ইস্তেগফারের অত্যন্ত শক্তিশালী মাসনুন আমল

أَسْتَغْفِرُ اللَّهَ

اَسْتَغْفِرُ اللّٰهَ

আস্তাগফিরুল্লা-হ

অনুবাদ

আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।

তথ্যসূত্রবুখারীঃ ৬৩০৭
৩৭৮. আস্তাগফিরুল্লাহ পাঠের অত্যন্ত সেরা ফযিলত

রাসূল (ﷺ) দৈনিক সত্তর বারেরও অধিক পাঠ করতেন -

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ

اَسْتَغْفِرُ اللّٰهَ وَاَتُوْبُ اِلَيْهِ

আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি

অনুবাদ

আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে এসেছি।

তথ্যসূত্রবুখারীঃ ৬৩০৭
৩৭৯. গুনাহ মাফ পাওয়ার অত্যন্ত শক্তিশালী সেরা দোয়া

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্‌র রাসূল (ﷺ) এক বৈঠকে একশত বার এই বাক্য বলেছেন -

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ (الْغَفُوْرُ)

رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ (الغَفُوْرُ)

রাব্বিগ্‌ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম (দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফুর’)

অনুবাদ

হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।

তথ্যসূত্রসহীহ। আবু দাউদঃ ১৫১৬
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18