অধ্যায়: হাঁচির পর পড়ার দোয়া ও জবাবের সহিহ সুন্নাহ

৪৬৮. হাঁচির পর পড়ার অত্যন্ত শক্তিশালী মাসনুন আমল

নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন বলে -

اَلْحَمْدُ لِلَّهِ

اَلْحَمْدُ لِلّٰهِ

আল-‘হামদু লিল্লা-হ

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

তথ্যসূত্রবুখারীঃ ৬২২৪
৪৬৯. হাঁচির পর আলা কুল্লি হাল পড়ার সেরা ফযিলত

অথবা হাঁচি দিলে বলবে -

اَلْحَمْدُ لِلَّهِ (عَلَى كُلِّ حَالٍ)

اَلْحَمْدُ لِلّٰهِ (عَلٰى كُلِّ حَالٍ)

আল-‘হামদু লিল্লা-হি (‘আলা- কুল্লি ‘হা-ল)

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য (সকল অবস্থায়)।

তথ্যসূত্রসহীহ। তিরমিযীঃ ২৭৪১
৪৭০. অন্যের হাঁচির জবাব দেওয়ার অত্যন্ত সেরা আমল

হাঁচি দানকারীকে (আলহামদুলিল্লাহ) বলতে শুনলে শ্রোতা বলবেন -

يَرْحَمُكَ اللَّهُ

يَرْحَمُكَ اللّٰهُ

ইয়ার‘হামুকাল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌ আপনার প্রতি রহমত করুন

তথ্যসূত্রবুখারীঃ ১২৪০, ৬২২৪
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18