সালাতে কসর করা
১৮/১. অধ্যায়ঃ
কসর সম্পর্কে বর্ণনা এবং কতদিন অবস্থান পর্যন্ত কসর করবে।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮০
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، وَحُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) একদা সফরে উনিশ দিন পর্যন্ত অবস্থানকালে সালাত কসর করেন। সেহেতু আমরাও উনিশ দিনের সফরে থাকলে কসর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ সালাত আদায় করি।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮১
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ، فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى رَجَعْنَا إِلَى الْمَدِينَةِ. قُلْتُ أَقَمْتُمْ بِمَكَّةَ شَيْئًا قَالَ أَقَمْنَا بِهَا عَشْرًا.
বর্ণনাকারী আনাস (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সাথে মদীনা ফিরে আসা পর্যন্ত তিনি দুই রাকাত, দুই রাকাত সালাত আদায় করেছেন। (রাবী বলেন) আমি (আনাস রাঃ)-কে বললাম, আপনারা (হজ্জকালীন সময়) মক্কায় কয় দিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, সেখানে আমরা দশ দিন অবস্থান করেছিলাম।
১৮/২. অধ্যায়ঃ
মিনায় সালাত
সহিহ বুখারী
হাদিস নং ১০৮২
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبِي بَكْرٍ وَعُمَرَ، وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا.
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ)
আমি নবী (ﷺ), আবু বকর এবং উমর (রাঃ)-এর সঙ্গে মিনায় দুই রাকাত সালাত আদায় করেছি। উসমান (রাঃ)-এর সঙ্গেও তাঁর খিলাফতের প্রথম দিকে দুই রাকাত আদায় করেছি। অতঃপর তিনি পূর্ণ সালাত আদায় করতে লাগলেন।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৩
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم آمَنَ مَا كَانَ بِمِنًى رَكْعَتَيْنِ.
বর্ণনাকারী হারিসা ইব্নু ওয়াহ্ব (রাঃ)
নবী (ﷺ) নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দুই রাকাত সালাত আদায় করেন।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بْنُ عَفَّانَ ـ رضى الله عنه ـ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ، فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ بِمِنًى رَكْعَتَيْنِ، وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ بِمِنًى رَكْعَتَيْنِ، فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ.
বর্ণনাকারী ইব্রাহীম (রহঃ)
আমি আবদুর রহমান ইবনু ইয়াজিদ (রহঃ)-কে বলতে শুনেছি, উসমান ইবনু আফফান (রাঃ) আমাদেরকে নিয়ে মিনায় চার রাকাত সালাত আদায় করেছেন। অতঃপর এ সম্পর্কে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে বলা হলো, তিনি প্রথমে ‘ইন্না লিল্লাহ’ পড়লেন, অতঃপর বললেন, আমি আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে মিনায় দুই রাকাত পড়েছি এবং ‘উমার ইবনু খাত্তাব (রাঃ)-এর সঙ্গে মিনায় দুই রাকাত পড়েছি। কতই না ভাল হতো যদি চার রাকাতের পরিবর্তে দুই রাকাত মাকবুল সালাত হতো।
১৮/৩. অধ্যায়ঃ
নবী (ﷺ) বিদায় হজ্জে কত দিন অবস্থান করেছিলেন?
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৫
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ لِصُبْحِ رَابِعَةٍ يُلَبُّونَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْىُ. تَابَعَهُ عَطَاءٌ عَنْ جَابِرٍ.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
নবি (ﷺ) এবং তাঁর সাহাবীগণ (যুলহিজ্জার) ৪র্থ তারিখ সকালে (মক্কায়) আগমন করেন এবং তাঁরা হজ্জের জন্য তালবিয়া পাঠ করতে থাকেন। অতঃপর তিনি তাঁদের হজ্জকে ‘উমরায় পরিণত করার আদেশ দেন। তবে তাঁরা ব্যতীত যাঁদের নিকট হাদি (কুরবানির পশু) ছিল। হাদিস বর্ণনায় ‘আতা (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-এর অনুসরণ করেছেন।
১৮/৪. অধ্যায়ঃ
কত দিনের সফরে সালাত কসর করবে।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৬
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ ".
বর্ণনাকারী ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) বলেছেন: কোন নারীই যেন মাহরামকে [২] সঙ্গে না নিয়ে তিন দিনের সফর না করে।
[২] ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন পুরুষ ব্যক্তি।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৭
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاَثًا إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ ". تَابَعَهُ أَحْمَدُ عَنِ ابْنِ الْمُبَارَكِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
বর্ণনাকারী ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ কোন মহিলার সাথে কোন মাহরাম পুরুষ না থাকলে, সে যেন তিন দিনের সফর না করে। আহমাদ (রহঃ) .... ইবন উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে হাদীস বর্ণনায় উবাইদুল্লাহ (রহঃ)-এর অনুসরণ করেছেন।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৮
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ ". تَابَعَهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَسُهَيْلٌ وَمَالِكٌ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে মহিলা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে কোন মাহরাম পুরুষকে সাথে না নিয়ে একদিন ও এক রাত্রির পথ সফর করা জায়েজ নয়। ইয়াহিয়া ইবন আবু কাসীর, সুহাইল ও মালিক (রহঃ) ... হাদীস বর্ণনায় ইবন আবু যিব (রহঃ)-এর অনুসরণ করেছেন।
১৮/৫. অধ্যায়ঃ
যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে।
সহিহ বুখারী
হাদিস নং ১০৮৯
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ.
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে মদিনায় যুহরের সালাত চার রাকাত আদায় করেছি এবং যুল-হুলাইফায় দুই রাকাত আদায় করেছি।