উমরাহ
২৬/১. অধ্যায়ঃ
উমরা (আদায়) ফরজ হওয়া এবং তার ফজিলত।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ "
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আল্লাহর রসূল (ﷺ) বলেছেনঃ এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফ্ফারা। আর জান্নাতই হলো হজে মাবরূরের প্রতিদান।
২৬/২. অধ্যায়ঃ
যে ব্যক্তি হজ্জ আদায়ের পূর্বে উমরা সম্পাদন করল।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ، سَأَلَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ الْعُمْرَةِ، قَبْلَ الْحَجِّ فَقَالَ لاَ بَأْسَ. قَالَ عِكْرِمَةُ قَالَ ابْنُ عُمَرَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ مِثْلَهُ.
বর্ণনাকারী ‘ইকরিমা ইব্নু খালিদ (রহঃ)
তিনি ইবনু উমর (রাঃ)-কে হজ্জের আগে উমরা আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেন, এতে কোন দোষ নেই।ইকরিমা (রহঃ) বলেন, ইবনু উমর (রাঃ) বলেছেন, নবী (ﷺ) হজ্জের আগে উমরা আদায় করেছেন।ইব্রাহীম ইবনু সাদ (রহঃ) ইবনু ইসহাক (রহঃ) হতে বর্ণনা করেন যে, ইকরিমা ইবনু খালিদ (রহঃ) বলেছেন, আমি ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। পরবর্তী অংশ উক্ত হাদীসের অনুরূপ।
২৬/৩. অধ্যায়ঃ
নবী (ﷺ) কতবার উমরা করেছেন?
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৫
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ،، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي الْمَسْجِدِ صَلاَةَ الضُّحَى. قَالَ فَسَأَلْنَاهُ عَنْ صَلاَتِهِمْ. فَقَالَ بِدْعَةٌ. ثُمَّ قَالَ لَهُ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعً إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نَرُدَّ عَلَيْهِ.
বর্ণনাকারী মুজাহিদ (রহঃ)
আমি এবং উরওয়া ইবন যুবাইর (রহঃ) মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম, আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) আয়িশা (রাঃ)-এর হুজরার পাশে বসে আছেন। ইতোমধ্যে কিছু লোক মসজিদে সালাতুত দোহা আদায় করতে লাগল। আমরা তাঁকে এদের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা বিদআত। এরপর উরওয়া ইবন জুবাইর (রহঃ) তাঁকে বললেন, নবী (ﷺ) কতবার উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। এর মধ্যে একটি রজব মাসে। আমরা তাঁর কথা রদ করা পছন্দ করলাম না।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৬
قَالَ وَسَمِعْنَا اسْتِنَانَ، عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فِي الْحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ يَا أُمَّاهُ، يَا أُمَّ الْمُؤْمِنِينَ. أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ. قَالَتْ مَا يَقُولُ قَالَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرَاتٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ. قَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا اعْتَمَرَ عُمْرَةً إِلاَّ وَهُوَ شَاهِدُهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ.
বর্ণনাকারী বর্ণনাকারী
আমরা উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) এর হুজরার ভিতর হতে তাঁর মিসওয়াক করার আওয়াজ শুনতে পেলাম। তখন উরওয়া (রাঃ) বললেন, হে আম্মাজান, হে উম্মুল মু’মিনীন! আবু আব্দুর রহমান কী বলছেন, আপনি কি শুনেননি?আয়িশা (রাঃ) বললেন, তিনি কী বলছেন?উরওয়া (রহঃ) বললেন, তিনি বলছেন, আল্লাহর রসূল (ﷺ) চারবার উমরা আদায় করেছেন। এর মধ্যে একটি রজব মাসে।আয়িশা (রাঃ) বললেন, আবু আব্দুর রহমানের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহর রসূল (ﷺ) এমন কোন উমরা আদায় করেননি যে, তিনি তাঁর সঙ্গে ছিলেন না। কিন্তু আল্লাহর রসূল (ﷺ) রজব মাসে কখনো উমরা আদায় করেননি।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৭
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَجَبٍ.
বর্ণনাকারী ‘উরওয়া ইব্নু যুবাইর (রহঃ)
আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আল্লাহর রসূল (ﷺ) রজব মাসে কখনো উমরা আদায় করেননি।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৮
حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ عُمْرَةُ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَدَّهُ الْمُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الْجِعْرَانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ أُرَاهُ حُنَيْنٍ. قُلْتُ كَمْ حَجَّ قَالَ وَاحِدَةً.
বর্ণনাকারী কাতাদা (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আল্লাহর রসূল (ﷺ) কতবার উমরা আদায় করেছেন? তিনি বললেন, চারবার। তন্মধ্যে হুদায়বিয়ার উমরা যুল-কা‘দা মাসে যখন মুশরিকরা তাঁকে মক্কা প্রবেশ করতে বাধা দিয়েছিল। পরবর্তী বছরের যুল-কা‘দা মাসের উমরা, যখন মুশরিকদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছিল, জি‘রানার উমরা, যেখানে নবী (ﷺ) গনীমতের মাল, সম্ভবত হুনায়নের যুদ্ধে বণ্টন করেন। আমি বললাম, আল্লাহর রসূল (ﷺ) কতবার হজ করেছেন? তিনি বললেন, একবার।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৭৯
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَيْثُ رَدُّوهُ، وَمِنَ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
বর্ণনাকারী কাতাদা (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) একবার উমরা করেছেন যখন তাঁকে মুশরিকরা ফিরিয়ে দিয়েছিল। তার পরবর্তী বছর ছিল 'হুদায়বিয়া'-র (চুক্তি অনুযায়ী) উমরা, (তৃতীয়) উমরা ('জি'রানা') জিলকাদ মাসে আর হজের মাসে অপর একটি উমরা করেছেন।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৮০
حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، وَقَالَ، اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلاَّ الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَمِنَ الْعَامِ الْمُقْبِلِ، وَمِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
বর্ণনাকারী হাম্মাম (রহঃ)
আল্লাহর রসূল (ﷺ) চারটি উমরা করেছেন। তন্মধ্যে হজের মাসে যে উমরা করেছেন তা ছাড়া বাকি সব উমরায় জিলকদ মাসে করেছেন। অর্থাৎ হুদায়বিয়ার উমরা, পরবর্তী বছরের উমরা, 'জি'রানা'-র উমরা, যেখানে তিনি 'হুনায়ন'-এর মালে গনীমত বণ্টন করেছিলেন এবং হজের মাসে আদায়কৃত উমরা।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৮১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ مَسْرُوقًا وَعَطَاءً وَمُجَاهِدًا. فَقَالُوا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ.
বর্ণনাকারী আবূ ইসহাক (রহঃ)
আমি মাসরুক, আতাঃ এবং মুজাহিদ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, তাঁরা বললেন, আল্লাহর রসূল (ﷺ) যুলকাদা মাসে হজের আগে উমরা করেছেন। রাবী বলেন, আমি বারাঃ ইবনু আজিব (রাঃ)-কে বলতে শুনেছি যে, আল্লাহর রসূল (ﷺ) হজ করার আগে দুইবার যুলকাদা মাসে উমরা করেছেন।
২৬/৪. অধ্যায়ঃ
রমজান মাসে উমরা আদায় করা।
সহিহ বুখারী
হাদিস নং ১৭৮২
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُخْبِرُنَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ، فَنَسِيتُ اسْمَهَا " مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا ". قَالَتْ كَانَ لَنَا نَاضِحٌ فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ ـ لِزَوْجِهَا وَابْنِهَا ـ وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ قَالَ " فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ ". أَوْ نَحْوًا مِمَّا قَالَ.
বর্ণনাকারী ইব্নু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) এক আনসারী মহিলাকে বললেন: “আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের?” ইবন আব্বাস (রাঃ) মহিলার নাম বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি। মহিলা বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (অর্থাৎ মহিলার স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট যার দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী (ﷺ) বললেন: “আচ্ছা, রমজান এলে তখন উমরা করে নিও। কেননা, রমজানের একটি উমরা একটি হজের সমতুল্য।” অথবা এরূপ কোন কথা তিনি বলেছিলেন।