৪০/১.
যুগকে গালি দেয়া নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজানআল লু'লু ওয়াল মারজান : ১৪৪৯
হাদিস নং ১৪৪৯
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলছেন, আল্লাহ্ বলেন, আদাম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা যমানাকে গালি দেয়; অথচ আমিই যমানা। আমার হাতেই সকল ক্ষমতা; রাত ও দিন আমিই পরিবর্তন করি। [বুখারী পর্ব ৬৫ সূরা (৪৫) আল জাসিয়াহ অধ্যায় ১ হাদীস নং ৪৮২৬; মুসলিম ৪০/১, হাঃ ২২৪৬]
৪০/২.
আঙ্গুরের নাম কারাম বলা মাকরূহ।
আল লু'লু ওয়াল মারজানআল লু'লু ওয়াল মারজান : ১৪৫০
হাদিস নং ১৪৫০
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَيَقُولُونَ الْكَرْمُ إِنَّمَا الْكَرْمُ قَلبُ الْمُؤْمِنِ
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেরা (আঙ্গুরকে) ‘কারম’ বলে, কিন্তু আসলে ‘কারম’ হলো মু’মিনের অন্তর। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০২ হাদীস নং ৬১৮৩; মুসলিম ৪০/২ হাঃ ২২৪৬)
৪০/৩.
গোলাম, দাসী, মাওলা ও সাইয়েদ ইত্যাদি শব্দের সঠিক ব্যবহার।
আল লু'লু ওয়াল মারজানআল লু'লু ওয়াল মারজান : ১৪৫১
হাদিস নং ১৪৫১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّى رَبَّكَ، اسْقِ رَبَّكَ وَلْيَقُلْ سَيِّدِي، مَوْلاَيَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي، أَمَتِي وَلْيَقُلْ فَتَايَ وَفَتَاتِي وَغُلاَمِي
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যেন এমন কথা না বলে “তোমার প্রভুকে আহার করাও” “তোমার প্রভুকে অযু করাও” “তোমার প্রভুকে পান করাও” আর যেন (দাস ও বাঁদীরা) এরূপ বলে, “আমার মনিব”, ‘আমার অভিভাবক’, তোমাদের কেউ যেন এরূপ না বলে “আমার দাস, আমার দাসী”। বরং বলবে- ‘আমার বালক’, ‘আমার বালিকা’, ‘আমার খাদিম’। (বুখারী পর্ব ৪৯ অধ্যায় ১৭ হাদীস নং ২৫৫২; মুসলিম ৪০/৩ হাঃ ২২৪৯)
৪০/৪.
কোন মানুষের এ কথা বলা মাকরূহ- আমার আত্মা বিনষ্ট হয়ে গেছে।
আল লু'লু ওয়াল মারজানআল লু'লু ওয়াল মারজান : ১৪৫২
হাদিস নং ১৪৫২
حديث عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমার আত্মা খবীস হয়ে গেছে। তবে এ কথা বলতে পারে যে, আমার আত্মা কলুষিত হয়ে গেছে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৭৯; মুসলিম ৪০/৪০, হাঃ ২২৫০)
আল লু'লু ওয়াল মারজানআল লু'লু ওয়াল মারজান : ১৪৫৩
হাদিস নং ১৪৫৩
حديث سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي
বর্ণনাকারী সাহল (রাঃ)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে, আমার আত্মা ‘খবীস’ হয়ে গেছে। বরং সে বলবেঃ আমার আত্মা কলুষিত হয়েছে। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৮০; মুসলিম ৪০/৪, হাঃ ২২৫১)