পরিচ্ছদঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৫৯
হাদিস নং ৫৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ , مَثْنِيٌّ شِرَاكُهُمَا " .
বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর প্রতিটি জুতায় দুটি করে ফিতা ছিল। [৬১]
[১] ইবনে মাজাহ, হা/৩৬১৪; শারহুস সুন্নাহ, হা/৩১৫৪ ৷
পরিচ্ছদঃ
তাঁর জুতা ছিল চামড়ার
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬০
হাদিস নং ৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ ، قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ " نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ , لَهُمَا قِبَالانِ " ، قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسُ ، أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
বর্ণনাকারী ঈসা ইবনে তাহমান (রহঃ)
তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) আমাদের সম্মুখে দুটি লোমশূণ্য জুতা নিয়ে আসেন। আর ঐ দুটিতে দুটি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, পরে সাবিত (রহঃ) আমাকে আনাস (রাঃ) হতে হাদীস শোনান যে, সে জুতা দুটি ছিল রাসূলুল্লাহ (সঃ) এর। [৬২]ব্যাখ্যা : সে সময়ে আরবে পশমসহ চামড়া দ্বারা জুতা বানানের রীতি ছিল এবং এ ধরনের জুতা পরিধানের রীতি ছিল। এজন্য বর্ণনাকারী স্পষ্ট করে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সঃ) এর জুতা পশমবিহীন ছিল।
[১] সহীহ বুখারী, হা/৩১২৭।
পরিচ্ছদঃ
তিনি এসব জুতা পরে ওযু করতেন
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬১
হাদিস নং ৬১
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، أَنَّهُ قَالَ لابْنِ عُمَرَ : رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ ، قَالَ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيهَا " ، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا .
বর্ণনাকারী উবাইদ ইবনে জুরাইজ (রহঃ)
তিনি ইবনে উমর (রাঃ)-কে বললেন, আমি আপনাকে লোমশূণ্য জুতা পরিধান করতে দেখেছি। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সঃ) কে এমন জুতা পরিধান করতে দেখেছি যাতে কোন লোম ছিল না। আর তিনি সেই জুতা পরিধান করে অজু ও করেছেন। তাই আমি লোমশূণ্য জুতা অধিক ভালোবাসি। [৬৩]
[৬৩] ইবনে মাজাহ, হা/৩৬১৪; শারহুস সুন্নাহ, হা/৩১৫৪; সহীহ বুখারী, হা/৩১২৭
পরিচ্ছদঃ
তাঁর জুতার ফিতা দুটি ছিল চামড়ার
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬২
হাদিস নং ৬২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ ، عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْءَمَةِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ " .
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) এর জুতায় দুটি করে চামড়ার ফিতা ছিল। [৬৪]
[৬৪] মুজামুল সগীর, হা/২৫৪
পরিচ্ছদঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত জুতাও পরিধান করতেন
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৩
হাদিস নং ৬৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ السُّدِّيِّ ، قَالَ : حَدَّثَنِي مَنْ ، سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ , يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , " يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ " .
বর্ণনাকারী আমর ইবনে হুরায়ছ (রাঃ)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) -কে তালিযুক্ত জুতা পরিধান করে সালাত আদায় করতে দেখেছি। [৬৫]
[৬৫]সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৭১৭; মুসনাদে আবু ইয়ালা, হা/১৪৬৫।
পরিচ্ছদঃ
তিনি এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৪
হাদিস নং ৬৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " لا يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، لِيُنْعِلْهُمَا جَمِيعًا , أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا " .
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাটে। হয়তো দু'পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাটবে। [৬৬]
[৬৬] মুয়াত্তা মালেক, হা/১৬৩৩; সহীহ বুখারী, হা/ ৫৮৫৬।
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৫
হাদিস নং ৬৫
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " نَهَى أَنْ يَأْكُلَ ، يَعْنِي الرَّجُلَ ، بِشِمَالِهِ ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ " .
বর্ণনাকারী জাবির (রাঃ)
তিনি বলেন, নবী (সঃ) ৰাম হাতে খেতে এবং এক পায়ে জুতা পরিধান করতে নিষেধ করেছেন। [৬৭]
[৬৭] সহীহ মুসলিম, হা/৫৬২০; মুসনাদে আহমাদ, হা/১৪১৫৩; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৩৩৩২।
পরিচ্ছদঃ
জুতা পরিধান করা এবং খোলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নিদের্শনা
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৬
হাদিস নং ৬৬
حَدَّثَنَا قُتَيْبَةُ ، عَنْ مَالِكٍ . ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى ، قَالَ : حَدَّثَنَا مَعْنٌ ، قَالَ : حَدَّثَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ، فَلْتَكُنِ الْيَمِينُ أَوَّلَهُمَا تُنْعَلُ , وَآخِرَهُمَا تُنْزَعُ " .
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
নবী (সঃ) ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে। কিন্তু খোলার সময় যেন বাম দিক হতে আরম্ভ করে। আর তাই জুতা পরিধানে ডান পা প্রথমে দেবে এবং খোলার সময় বাম পা হতে প্রথমে জুতা খোলবে। [৬৮]
[৬৮] মুয়াত্তা মালেক, হা/১৬৩৪; সহীহ বুখারী, হা/৫৮৫৫; সহীহ বুখারী, হা /১০০০৪।
পরিচ্ছদঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে জুতা পরিধান করতেন
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৭
হাদিস নং ৬৭
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، قَالَ : حَدَّثَنَا أَشْعَثُ هُوَ ابْنُ أَبِي الشَّعْثَاءِ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَائِشَةَ , قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي تَرَجُّلِهِ , وَتَنَعُّلِهِ وَطُهُورِهِ " .
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) তার কেশ বিন্যাস করা, জুতা পরিধান করা ও পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। [৬৯]
[৬৯] সহীহ বুখারী, হা/৪২৬; সুনানে নাসাঈ, হা/৪২১; মুসনাদে আহমাদ, হা/২৪৬৭১; ইবনে হিব্বান, হা/১০৯১।
পরিচ্ছদঃ
আবু বকর ও উমার (রাঃ) ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় জুতা ব্যবহার করতেন
শামায়েলে তিরমিযিশামায়েলে তিরমিযি : ৬৮
হাদিস নং ৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ أَبُو عَبْدِ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَيْسٍ أَبُو مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالانِ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ " ، وَأَوَّلُ مَنْ عَقَدَ عَقْدًا وَاحِدًا عُثْمَانُ .
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর (রাঃ) ও উমার (রাঃ) প্রমুখের জুতায় দুটি করে ফিতা ছিল। উসমান (রাঃ)-ই সর্বপ্রথম এক ফিতাবিশিষ্ট জুতা পরিধান করেন।[৭০]
[৭০] মুজামুল কাবীর, হা/১২৮