পরিচ্ছদঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিধান করতেন

শামায়েলে তিরমিযি

হাদিস নং ৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ . ح حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مَكَّةَ يَوْمَ الْفَتْحِ , وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ " .

বর্ণনাকারী জাবির (রাঃ)

তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।[১]

[১] সহীহ মুসলিম, হা/৩৩৭৫; আবু দাউদ, হা/৪০৭৮; সুনানে নাসাঈ, হা/৫৩৪৪; ইবনে মাজাহ, হা/২৮২২; মুসনাদে আহমাদ, হা/১৪৯৪৭; ইবনে হিব্বান, হা/৫৪২৫।

পরিচ্ছদঃ

তিনি পাগড়ি পরিধান করে খুৎবা প্রদান করতেন

শামায়েলে তিরমিযি

হাদিস নং ৮৭

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ , وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ " .

বর্ণনাকারী আমর ইবনে হুরায়স (রাঃ)

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারের উপর খুৎবা দিতে দেখেছি।[১]

[১] সহীহ মুসলিম, হা/৩৩৭৭; আবু দাউদ, হা/৪০৭৯: ইবনে মাজাহ, হা/১১০৪৷

পরিচ্ছদঃ

তিনি পাগড়ির কিছু অংশ দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন

শামায়েলে তিরমিযি

হাদিস নং ৮৮

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا اعْتَمَّ , سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ " ، قَالَ نَافِعٌ : وَكَانَ ابْنُ عُمَرَ ، يَفْعَلُ ذَلِكَ ، قَالَ عُبَيْدُ اللَّهِ : وَرَأَيْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ ، وَسَالِمًا يَفْعَلانِ ذَلِكَ .

বর্ণনাকারী ইবনে উমার (রাঃ)

তিনি বলেন, নবী (সঃ) যখন পাগড়ি পরিধান করতেন তখন দু’কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি’ (রহঃ) বলেন, ইবনে উমর (রাঃ)ও অনুরূপ করতেন। উৰায়দুল্লাহ (রহঃ) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদ ও সালিম (রহঃ)-কেও অনুরূপ করতে দেখেছি। [৯০]

[৯০] শারহুস সুন্নাহ, হা/৩১০৯; জামেউস সগীর, হা/৮৮০৫; সিলসিলা সহীহাহ, হা/৭১৭; মিশকাত, হা/৪৩৩৮।

পরিচ্ছদঃ

তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করতেন

শামায়েলে তিরমিযি

হাদিস নং ৮৯

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا أَبُو سُلَيْمَانَ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " خَطَبَ النَّاسَ , وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ " .

বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।[১]

[১] সহীহ বুখারী, হা/৩৮০০।

সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

32

ট্রানসলেশন ফন্ট সাইজ

18