৮৫

সূরা আল-বুরুজ

পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরা আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ২২ আয়াতের এই সূরাটি মুমিনদের আল্লাহর ন্যায়বিচার, ক্ষমতা এবং সকল কর্মের ওপর তাঁর পূর্ণ জ্ঞানের কথা স্মরণ করিয়ে দেয়। ইসলামিক হিদায়াত লাভের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৮৫:১

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ١

Ahsanul Bayaan

কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,

৮৫:২

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ٢

Ahsanul Bayaan

আর ওয়াদাকৃত দিনের কসম,

৮৫:৩

وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ ٣

Ahsanul Bayaan

আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,

৮৫:৪

قُتِلَ أَصْحَـٰبُ ٱلْأُخْدُودِ ٤

Ahsanul Bayaan

ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,

৮৫:৫

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ٥

Ahsanul Bayaan

(যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।

৮৫:৬

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ ٦

Ahsanul Bayaan

যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।

৮৫:৭

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ ٧

Ahsanul Bayaan

আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।

৮৫:৮

وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ٨

Ahsanul Bayaan

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।

৮৫:৯

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ ٩

Ahsanul Bayaan

আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

৮৫:১০

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ١٠

Ahsanul Bayaan

নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18