ٱلرَّحْمَـٰنُ ١
পরম করুণাময়,
পবিত্র কোরআনের ৫৫ নম্বর সূরা আর-রাহমান (পরম করুণাময়) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৭৮ আয়াতের এই সূরাটিতে মানব ও জিন জাতিকে আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা সুন্দরভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
ٱلرَّحْمَـٰنُ ١
পরম করুণাময়,
عَلَّمَ ٱلْقُرْءَانَ ٢
তিনি শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ ٱلْإِنسَـٰنَ ٣
তিনি সৃষ্টি করেছেন মানুষ,
عَلَّمَهُ ٱلْبَيَانَ ٤
তিনি তাকে শিখিয়েছেন ভাষা।
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ ٥
সূর্য ও চাঁদ (নির্ধারিত) হিসাব অনুযায়ী চলে,
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ ٦
আর তারকা ও গাছ-পালা সিজদা করে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ ٧
আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ ٨
যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর।
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ ٩
আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওযন প্রতিষ্ঠা কর এবং ওযনকৃত বস্তু কম দিও না।
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ ١٠
আর যমীনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টজীবের জন্য।
32
18