৯৫

সূরা আত-ত্বীন

পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরা আত-ত্বীন (ডুমুর) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৮ আয়াতের এই সূরাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং ঈমান ও সৎকাজের আহ্বান জানিয়েছেন। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৯৫:১

وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ ١

Ahsanul Bayaan

কসম ‘তীন ও যায়তূন’ এর।

৯৫:২

وَطُورِ سِينِينَ ٢

Ahsanul Bayaan

কসম ‘সিনাই’ পর্বতের,

৯৫:৩

وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ٣

Ahsanul Bayaan

কসম এই নিরাপদ নগরীর।

৯৫:৪

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍۢ ٤

Ahsanul Bayaan

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

৯৫:৫

ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ ٥

Ahsanul Bayaan

তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

৯৫:৬

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۢ ٦

Ahsanul Bayaan

তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

৯৫:৭

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ ٧

Ahsanul Bayaan

সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?

৯৫:৮

أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ ٨

Ahsanul Bayaan

আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18