৩৬

সূরা ইয়াসীন

পবিত্র কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিন পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৮৩ আয়াতের এই সূরাটিতে আল্লাহর প্রতি বিশ্বাস, নবুওয়তের সত্যতা, পুনরুত্থান এবং পরকালের বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৩৬:১

يسٓ ١

Ahsanul Bayaan

ইয়া-সীন।

৩৬:২

وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ ٢

Ahsanul Bayaan

বিজ্ঞানময় কুরআনের শপথ।

৩৬:৩

إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ ٣

Ahsanul Bayaan

নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।

৩৬:৪

عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ ٤

Ahsanul Bayaan

সরল পথের উপর প্রতিষ্ঠিত।

৩৬:৫

تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ ٥

Ahsanul Bayaan

(এ কুরআন) মহাপরাক্রমশালী, পরম দয়াময় (আল্লাহ) কর্তৃক নাযিলকৃত।

৩৬:৬

لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَـٰفِلُونَ ٦

Ahsanul Bayaan

যাতে তুমি এমন এক কওমকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন।

৩৬:৭

لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ٧

Ahsanul Bayaan

অবশ্যই তাদের অধিকাংশের উপর (আল্লাহর) বাণী অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।

৩৬:৮

إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَـٰقِهِمْ أَغْلَـٰلًۭا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ ٨

Ahsanul Bayaan

নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।

৩৬:৯

وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّۭا وَمِنْ خَلْفِهِمْ سَدًّۭا فَأَغْشَيْنَـٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ ٩

Ahsanul Bayaan

আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি, অতঃপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।

৩৬:১০

وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ ١٠

Ahsanul Bayaan

আর তুমি তাদেরকে সতর্ক কর অথবা না কর তাদের কাছে দু’টোই সমান, তারা ঈমান আনবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18