নিজ ঘরে প্রবেশের সময় পড়ার অত্যন্ত সেরা দোয়া

১৫৯. নিজ ঘরে প্রবেশের সময় পড়ার অত্যন্ত সেরা দোয়া

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বিসমিল্লা-হি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লা-হি খারাজনা, ওয়া ‘আলাল্লা-হি রাব্বিনা তাওয়াক্কালনা

অনুবাদ

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম

উপরোক্ত দোয়াটি বলার পর ঘরের লোকজনকে সালাম দিবে। [১] তাছাড়া সহীহ হাদীসে এসেছে, “যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহ্‌কে স্মরণ করে, তখন শয়তান (নিজ ব্যক্তিদের) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই।” [২]

তথ্যসূত্র[১] হাসান (ইবনে বায)। আবু দাউদঃ ৫০৯৬ [২] মুসলিমঃ ২০১৮।
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18