মসজিদে প্রবেশের পূর্বে আউযুবিল্লাহর আমল

১৭৮. মসজিদে প্রবেশের পূর্বে আউযুবিল্লাহর আমল

কিছু হাদীস সমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দোয়া হবে নিম্নরূপ -

أَعُوْذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

اَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ اَللّٰهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ

আ‘উযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বি ওয়াজ্‌হিহিল কারীম, ওয়া সুলতা-নিহিল ক্বাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম। বিস্‌মিল্লা-হি ওয়াস্‌সালা-তু ওয়াস্‌সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মাফ্‌তা'হ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আমি মহান আল্লাহ্‌র নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সর্বময় রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী। আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি), সালাত ও সালাম আল্লাহ্‌র রাসূলের উপর, হে আল্লাহ্‌! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

তথ্যসূত্রসহীহ। আবু দাউদঃ ৪৬৫, ৪৬৬
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18