৪৬. বিপদ থেকে রক্ষায় দোয়া ইউনুসের শক্তিশালী আমল
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, মাছের পেটের ভেতর থাকাবস্থায় ইউনুস (আঃ) দোয়া করেছিলেন -
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন
অনুবাদ
তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই! তুমি পবিত্র! আমি তো জালিমদের একজন!
যে কোন মুসলিম লোক কোন বিষয়ে কখনো এ দু’আ করলে অবশ্যই আল্লাহ্ তা’আলা তার দু’আ কবুল করেন।