অধ্যায়: মসজিদে প্রবেশের সহিহ দোয়া সুন্নাহ ও আদব

১৭৫. মসজিদে প্রবেশের অত্যন্ত কার্যকরী মাসনুন দোয়া

بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

بِسْمِ اللّٰهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

বিসমিল্লা-হি; ওয়াসসালাতু ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হ; আল্লা-হুম্মাফ্‌তা'হ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি), সালাত ও সালাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর উপর, হে আল্লাহ্‌! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

তথ্যসূত্রসহীহ। আবূ দাঊদঃ ৪৬৫, মুসলিমঃ ৭১৩
১৭৬. মসজিদে প্রবেশের সময় দরুদ পাঠের সেরা আমল

আল্লাহ্‌র রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করার সময় বলতেন -

بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

বিসমিল্লা-হি আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ, আল্লা-হুম্মাফ্‌ তা'হ্ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি)। হে আল্লাহ্‌! মুহাম্মাদ (ﷺ)-এর উপর শান্তি বর্ষণ করো৷ হে আল্লাহ্‌! আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও!

তথ্যসূত্রহাসান। ইবনুস সুন্নিঃ ৮৮, মুসলিমঃ ৭১৩
১৭৭. মসজিদে প্রবেশ করে গুনাহ মাফ চাওয়ার সেরা দোয়া

রাসূল (ﷺ) যখন মসজিদে প্রবেশ করতেন, দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ ذُنُوْبِىْ وَافْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ

আল্লা-হুম্মাগ্‌ফির্‌লী যুনূবী ওয়াফ্‌তা'হ্‌লী আব্ওয়া-বা রহ্‌মাতিক

অনুবাদ

হে আল্লাহ্‌! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।

তথ্যসূত্রসহীহ। ইবনু মাজাহঃ ৭৭১
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18