১৮৪. মসজিদে হারানো জিনিস খুঁজলে পড়ার মাসনুন দোয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি শুনতে পায় যে, কেউ মসজিদের ভেতর হারানো-বিজ্ঞপ্তি ঘোষণা করছে, তখন সে যেন বলে -
لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ
لَا رَدَّهَا اللّٰهُ عَلَيْكَ
লা- রদ্দা-হা আল্লাহু আলাইক
অনুবাদ
আল্লাহ্ তোমাকে এটি ফিরিয়ে না দিক!
এর কারণ, মসজিদগুলো এ উদ্দেশ্যে বানানো হয়নি।