বর্গাচাষ

৩৬/৪৪. অধ্যায়ঃ

এক-তৃতীয়াংশের শর্তে কৃষিতে বর্গা দেয়া ও চুক্তি করা ইত্যাদি

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৫৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «إِذَا اسْتَأْجَرْتَ أَجِيرًا فَأَعْلِمْهُ أَجْرَهُ»

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

যখন তুমি কোন শ্রমিকের দ্বারা কাজ করাতে ইচ্ছা কর, তখন তার মজুরি ঠিক করে নিও।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৫৮

أَخْبَرَنَا مُحَمَّدٌ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ «أَنَّهُ كَرِهَ أَنْ يَسْتَأْجِرَ الرَّجُلَ حَتَّى يُعْلِمَهُ أَجْرَهُ»

বর্ণনাকারী হাসান (রাঃ)

তিনি কোন শ্রমিকের মজুরি ঠিক না করে, তাকে শ্রমিক হিসেবে নিয়োগ করাকে পছন্দ করতেন না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৫৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ حَمَّادٍ هُوَ ابْنُ أَبِي سُلَيْمَانَ، أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ اسْتَأْجَرَ أَجِيرًا عَلَى طَعَامِهِ؟ قَالَ: «لَا حَتَّى تُعْلِمَهُ»

বর্ণনাকারী হান্নাদ ইবন আবূ সুলায়মান (রাঃ)

হাম্মাদ, তিনি হলেন ইবনু আবূ সুলাইমান (রহঃ)। একদিন তাঁকে এক ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলো, যে খাদ্যের বিনিময়ে মজুর নিয়োগ করে। তিনি বললেন: তার মজুরির পরিমাণ তাকে অবগত না করে এরূপ করবে না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬০

أَخْبَرَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ حَمَّادٍ، وَقَتَادَةَ، " فِي رَجُلٍ قَالَ لِرَجُلٍ: أَسْتَكْرِي مِنْكَ إِلَى مَكَّةَ بِكَذَا وَكَذَا، فَإِنْ سِرْتُ شَهْرًا - أَوْ كَذَا وَكَذَا شَيْئًا سَمَّاهُ - فَلَكَ زِيَادَةُ كَذَا وَكَذَا، فَلَمْ يَرَيَا بِهِ بَأْسًا، وَكَرِهَا أَنْ يَقُولَ: أَسْتَكْرِي مِنْكَ بِكَذَا وَكَذَا، فَإِنْ سِرْتُ أَكْثَرَ مِنْ شَهْرٍ، نَقَصْتُ مِنْ كِرَائِكَ كَذَا وَكَذَا "

বর্ণনাকারী হাম্মাদ এবং কাতাদা (রহঃ)

হাম্মাদ এবং কাতাদা (রহঃ) ঐ দুই ব্যক্তি সম্বন্ধে বলেন, যাদের একজন আরেকজনকে বলল, আমি তোমাকে মাক্কা পর্যন্ত পথের ভাড়া এত ঠিক করলাম। যদি আমি একমাস কিংবা এর কম বা বেশি চলি, তাহলে তোমাকে এত এত ভাড়া বেশি দিব—অর্থাৎ সে ভাড়া এবং সময় নির্দিষ্ট করে নিল। তাঁরা বলেন: এতে কোন সমস্যা নেই। কিন্তু এভাবে বলা অপছন্দনীয় যে, আমি তোমার জন্য এত টাকা ভাড়া ঠিক করলাম। যদি আমি এক মাসের বেশি সফর করি, তাহলে তোমার ভাড়া এত এত কম দেবো।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قِرَاءَةً قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: عَبْدٌ أُؤَاجِرُهُ سَنَةً بِطَعَامِهِ، وَسَنَةً أُخْرَى بِكَذَا وَكَذَا، قَالَ: «لَا بَأْسَ بِهِ، وَيُجْزِئُهُ اشْتِرَاطُكَ حِينَ تُؤَاجِرُهُ أَيَّامًا، أَوْ آجَرْتَهُ وَقَدْ مَضَى بَعْضُ السَّنَةِ» قَالَ: إِنَّكَ لَا تُحَاسِبُنِي لِمَا مَضَى

বর্ণনাকারী ইবন জুরায়জ (রহঃ)

ইবনু জুরাইজ (রহঃ) বলেন, আমি আতা (রহঃ)-কে বললাম: যদি আমি কোন শ্রমিককে এক বছর পর্যন্ত শুধু খাবারের বিনিময়ে কাজে রাখি এবং পরবর্তী বছর এত এত মজুরির বিনিময়ে? তিনি বললেন: এতে কোন সমস্যা নেই। আর তোমার এই শর্ত করা যথেষ্ট যে, আমি তাকে এতদিন পর্যন্ত শ্রমিক হিসেবে রাখব।[ইবনু জুরাইজ (রহঃ) বলেন] যদি বছরের কয়েকদিন চলে যায়। অতঃপর তাকে কাজে রাখ, তবে তাকে বলবে: যতদিন চলে গেছে তার হিসাব বাদ।

৩৬/৪৫. অধ্যায়ঃ

ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ هُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: قَرَأْتُ عَلَى عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ رَافِعِ بْنِ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، عَنْ أَبِيهِ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ: أَنَّهُ خَرَجَ إِلَى قَوْمِهِ إِلَى بَنِي حَارِثَةَ فَقَالَ: يَا بَنِي حَارِثَةَ، لَقَدْ دَخَلَتْ عَلَيْكُمْ مُصِيبَةٌ، قَالُوا: مَا هِيَ؟ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا نُكْرِيهَا بِشَيْءٍ مِنَ الْحَبِّ؟ قَالَ: «لَا»، قَالَ: وَكُنَّا نُكْرِيهَا بِالتِّبْنِ، فَقَالَ: «لَا»، وَكُنَّا نُكْرِيهَا بِمَا عَلَى الرَّبِيعِ السَّاقِي، قَالَ: «لَا، ازْرَعْهَا أَوِ امْنَحْهَا أَخَاكَ» خَالَفَهُ مُجَاهِدٌ "

বর্ণনাকারী উসায়দ ইবন যুহায়র (রাঃ)

তিনি তাঁর গোত্রের বানু হারিসার নিকট এসে বললেন: হে বানু হারিসা! তোমাদের ওপর এক বিপদ আপতিত হয়েছে।তারা বলল : সে বিপদ কী?তিনি বললেন : রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন।আমরা বললাম : আমরা উৎপাদিত শস্যের বিনিময়ে জমি বর্গা দেই।তিনি (ﷺ) বললেন : এটাও না।আমরা বললাম : আমরা তো মজুরির বিনিময়ে জমি বর্গা দেই।তিনি (ﷺ) বললেন : এটাও না।আমরা আবার বললাম : আমরা ঐ ফসলের বিনিময়ে দেই, যা নালার পানি দ্বারা উৎপন্ন হতো।তিনি (ﷺ) বললেন : তাও না। তোমরা নিজেরা চাষ কর অথবা তোমাদের ভাইকে দান কর। মুজাহিদ-এর বর্ণনায় ভিন্নতা রয়েছে।

হাদিস নং
৩৮৬২
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مُفَضَّلٌ وَهُوَ ابْنُ مُهَلْهَلٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، قَالَ: جَاءَنَا رَافِعُ بْنُ خَدِيجٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَاكُمْ عَنِ الْحَقْلِ، وَالْحَقْلُ الثُّلُثُ وَالرُّبُعُ، وَعَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ شِرَاءُ مَا فِي رُءُوسِ النَّخْلِ بِكَذَا وَكَذَا وَسْقًا مِنْ تَمْرٍ»

বর্ণনাকারী উসায়দ ইবন যুহায়র (রাঃ)

রাফি ইবন খদীজ (রাঃ) আমাদের কাছে এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে হাকল (অর্থাৎ এক-তৃতীয়াংশ অথবা চতুর্থাংশ শস্যের বিনিময়ে জমি বর্গা) দিতে নিষেধ করেছেন এবং মুযাবানাহ থেকেও। আর মুযাবানাহ হলো গাছে খেজুর থাকাবস্থায় নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে তা বিক্রয় করা।

হাদিস নং
৩৮৬৩
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، قَالَ: أَتَانَا رَافِعُ بْنُ خَدِيجٍ، فَقَالَ: نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا، وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرٌ لَكُمْ، نَهَاكُمْ عَنِ الْحَقْلِ وَقَالَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَمْنَحْهَا أَوْ لِيَدَعْهَا»، وَنَهَى عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ: الرَّجُلُ يَكُونُ لَهُ الْمَالُ الْعَظِيمُ مِنَ النَّخْلِ فَيَجِيءُ الرَّجُلُ فَيَأْخُذُهَا بِكَذَا وَكَذَا وَسْقًا مِنْ تَمْرٍ

বর্ণনাকারী উসায়দ ইবন যুহায়র (রাঃ)

রাফি ইবন খদীজ (রাঃ) আমাদের কাছে এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন এক কাজ করতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য উপকারী ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ) এর কথার আনুগত্য করা তোমাদের জন্য উত্তম। তিনি তোমাদেরকে হাকুল (বর্গাপ্রথা) হতে নিষেধ করেছেন।তিনি (ﷺ) বলেছেন: যার জমি আছে, তার উচিত তা দান করা অথবা ছেড়ে দেয়া। আর তিনি (ﷺ) মুযাবানাহ্ হতে নিষেধ করেছেন। আর মুযাবানাহ্ বলা হয় কোন ব্যক্তির অনেক খেজুর বাগান আছে, আর কোন ব্যক্তি এসে এতো এতো ওয়াসাক খেজুরের বিনিময়ে তা (তার গাছের খেজুর) গ্রহণ করল।

হাদিস নং
৩৮৬৪
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬৫

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرٍ، قَالَ: أَتَى عَلَيْنَا رَافِعُ بْنُ خَدِيجٍ، فَقَالَ - وَلَمْ أَفْهَمْ فَقَالَ -: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَاكُمْ عَنْ أَمْرٍ كَانَ يَنْفَعُكُمْ، وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرٌ لَكُمْ مِمَّا يَنْفَعُكُمْ، " نَهَاكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَقْلِ، وَالْحَقْلُ: الْمُزَارَعَةُ بِالثُّلُثِ وَالرُّبُعِ، فَمَنْ كَانَ لَهُ أَرْضٌ فَاسْتَغْنَى عَنْهَا فَلْيَمْنَحْهَا أَخَاهُ أَوْ لِيَدَعْ، وَنَهَاكُمْ عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُزَابَنَةُ: الرَّجُلُ يَجِيءُ إِلَى النَّخْلِ الْكَثِيرِ بِالْمَالِ الْعَظِيمِ فَيَقُولُ: خُذْهُ بِكَذَا وَكَذَا وَسْقًا مِنْ تَمْرِ ذَلِكَ الْعَامِ "

বর্ণনাকারী উসায়দ ইবন যুহায়র (রাঃ)

রাফি ইবন খদীজ (রাঃ) আমাদের কাছে এসে বললেন, তবে আমি কিছু বুঝতে পারিনি। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে এমন একটি বিষয়ে নিষেধ করেছেন, যা তোমাদের জন্য কল্যাণকর ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ) এর কথার আনুগত্য করা তোমাদের জন্য অধিকতর লাভজনক। তিনি (ﷺ) তোমাদেরকে হাক্বল হতে নিষেধ করেছেন। আর 'হাক্বল' হলো, ক্ষেত বা বাগানকে এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ ফসলের বিনিময়ে বর্গা দেয়া।রাবী বলেন, যার কাছে তার প্রয়োজনের বেশি জমি আছে, তার উচিত কোন মুসলিম ভাইকে তা দান করা অথবা ছেড়ে দেয়া। আর তিনি তোমাদেরকে মুযাবানাহ হতে নিষেধ করেছেন। আর মুযাবানাহ হলো, কোন ব্যক্তির অনেক খেজুর গাছ রয়েছে, সে অন্য ব্যক্তিকে বলল : তুমি এই বাগান [-এর খেজুর] এ বছরে এত এত ওসাক পরিমাণ খেজুরের বিনিময়ে গ্রহণ কর।

হাদিস নং
৩৮৬৫
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৮৬৬

أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ الْبَغْدَادِيُّ أَبُو مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: حَدَّثَنِي أُسَيْدُ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ: نَهَاكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا، وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْفَعُ لَنَا، قَالَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، فَإِنْ عَجَزَ عَنْهَا فَلْيُزْرِعْهَا أَخَاهُ» خَالَفَهُ عَبْدُ الْكَرِيمِ بْنُ مَالِكٍ "

বর্ণনাকারী রাফে’ ইবন খাদীজ (রাঃ)

রাফি ইবন খদীজ (রাঃ) বলেন: তোমাদেরকে রসূলুল্লাহ (ﷺ) এমন বিষয় হতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা মেনে চলা আমাদের জন্য অধিক উপকারী। তিনি (ﷺ) বলেছেন: যার নিকট কৃষির জমি আছে, সে নিজে তাতে চাষাবাদ করবে। আর যদি সে চাষাবাদ না করে, তবে যেন তার মুসলিম ভাইকে দেয়, আর সে তাতে চাষাবাদ করে।

হাদিস নং
৩৮৬৬
অধ্যায়
বর্গাচাষ
অধ্যায়
ফসলের এক-তৃতীয়াংশ বা চতুর্থাংশ দেয়ার শর্তে বর্গা দেয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বিভিন্ন হাদীস এবং হাদীসের বর্ণনাকারীদের বর্ণনাগত পার্থক্য
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18