স্ত্রীর সাথে ব্যবহার

৩৭/১. অধ্যায়ঃ

স্ত্রীর প্রতি ভালোবাসা

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৩৯

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْقُوْمَسِيُّ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا سَلَّامٌ أَبُو الْمُنْذِرِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ»

বর্ণনাকারী আনাস (রাঃ) -এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার নিকট পার্থিব বস্তুর মধ্যে নারী ও সুগন্ধী বস্তুকে পছন্দনীয় করা হয়েছে। আর সালাতে আমার নয়নের প্রশান্তি রাখা হয়েছে।

শিরকাত মুফাওযা হলো --- যাতে শরীকগণ সম্পদ -এর ব্যবহার এবং দেনার ব্যাপারে সমান।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪০

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ الطُّوسِيُّ قَالَ: حَدَّثَنَا سَيَّارٌ قَالَ: حَدَّثَنَا جَعْفَرٌ قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ»

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নারী ও সুগন্ধি বস্তুকে আমার জন্য পছন্দনীয় করা হয়েছে। আর আমার নয়নের প্রশান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «لَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ النِّسَاءِ مِنَ الْخَيْلِ»

বর্ণনাকারী আনাস ইবন মালিক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে নারীদের পরে ঘোড়ার চেয়ে বেশি পছন্দনীয় আর কিছু ছিল না।

৩৭/২. অধ্যায়ঃ

কোন লোকের একাধিক স্ত্রীর মধ্যে হতে কারো প্রতি বেশি ঝুঁকে পড়া

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪২

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ لِإِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَحَدُ شِقَّيْهِ مَائِلٌ»

বর্ণনাকারী আবু হুরাইরা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তির দুই স্ত্রী রয়েছে এবং সে তাদের মধ্যে হতে একজনের প্রতি বেশি ঝুঁকে পড়ে, সে কেয়ামতের দিন এ অবস্থায় উঠবে যে, তার শরীরের একাংশ একদিকে ঝুঁকে রয়েছে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৩

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ قَالَ: أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ بَيْنَ نِسَائِهِ ثُمَّ يَعْدِلُ، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ هَذَا فِعْلِي فِيمَا أَمْلِكُ، فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ، وَلَا أَمْلِكُ» أَرْسَلَهُ حَمَّادُ بْنُ زَيْدٍ

বর্ণনাকারী হযরত আয়েশা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এমন ছিলেন যে, তাঁর সকল স্ত্রীদের মাঝে সমভাবে ভাগ-বণ্টন করতেন। এরপরে বলতেন:আল্লাহুম্মা হাজা ফি’লী ফীমা আমলিকু, ফালা তালুমনী ফীমা তামলিকু, ওয়ালা আমলিকু(হে আল্লাহ! এটা আমার কাজ, যাতে আমার আয়ত্ত রয়েছে, আর যার মালিক তুমি; আমি নই, সে বিষয়ে আমাকে পাকড়াও করো না)। হাম্মাদ ইবনু যায়দ (রহঃ) হাদীসটি মুরসাল হিসেবেও উল্লেখ করেন।

৩৭/৩. অধ্যায়ঃ

কোন ব্যক্তির এক স্ত্রীর চেয়ে অপর স্ত্রীকে অধিক ভালোবাসা

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৪

أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا عَمِّي قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ وَهُوَ مُضْطَجِعٌ مَعِي فِي مِرْطِي، فَأَذِنَ لَهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي إِلَيْكَ يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ، وَأَنَا سَاكِتَةٌ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْ بُنَيَّةُ، أَلَسْتِ تُحِبِّينَ مَنْ أُحِبُّ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَأَحِبِّي هَذِهِ». فَقَامَتْ فَاطِمَةُ حِينَ سَمِعَتْ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَجَعَتْ إِلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْهُنَّ بِالَّذِي قَالَتْ، وَالَّذِي قَالَ لَهَا، فَقُلْنَ لَهَا: مَا نَرَاكِ أَغْنَيْتِ عَنَّا مِنْ شَيْءٍ، فَارْجِعِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولِي لَهُ: إِنَّ أَزْوَاجَكَ يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ، قَالَتْ فَاطِمَةُ: لَا وَاللَّهِ لَا أُكَلِّمُهُ فِيهَا أَبَدًا، قَالَتْ عَائِشَةُ: فَأَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَنْزِلَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ أَرَ امْرَأَةً قَطُّ خَيْرًا فِي الدِّينِ مِنْ زَيْنَبَ، وَأَتْقَى لِلَّهِ عَزَّ وَجَلَّ، وَأَصْدَقَ حَدِيثًا، وَأَوْصَلَ لِلرَّحِمِ، وَأَعْظَمَ صَدَقَةً، وَأَشَدَّ ابْتِذَالًا لِنَفْسِهَا فِي الْعَمَلِ الَّذِي تَصَدَّقُ بِهِ، وَتَقَرَّبُ بِهِ مَا عَدَا سَوْرَةً مِنْ حِدَّةٍ كَانَتْ فِيهَا، تُسْرِعُ مِنْهَا الْفَيْئَةَ، فَاسْتَأْذَنَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَائِشَةَ فِي مِرْطِهَا عَلَى الْحَالِ الَّتِي كَانَتْ دَخَلَتْ فَاطِمَةُ عَلَيْهَا، فَأَذِنَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ، وَوَقَعَتْ بِي فَاسْتَطَالَتْ، وَأَنَا أَرْقُبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَرْقُبُ طَرْفَهُ، هَلْ أَذِنَ لِي فِيهَا، فَلَمْ تَبْرَحْ زَيْنَبُ حَتَّى عَرَفْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَكْرَهُ أَنْ أَنْتَصِرَ، فَلَمَّا وَقَعْتُ بِهَا لَمْ أَنْشَبْهَا بِشَيْءٍ، حَتَّى أَنْحَيْتُ عَلَيْهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا ابْنَةُ أَبِي بَكْرٍ»

বর্ণনাকারী হযরত আয়েশা (রাঃ)

নবী (ﷺ) এর স্ত্রীগণ একদিন রাসূলের কন্যা ফাতিমা (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে পাঠালেন। তিনি এসে অনুমতি চাইলেন, সে সময় রাসূলুল্লাহ (ﷺ) চাদর গায়ে আমার সাথে বিছানায় ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাঃ)-কে অনুমতি দিলেন। তখন ফাতিমা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ) আপনার স্ত্রীগণ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তারা আবু কুহাফার কন্যা (আয়িশার) বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ করছেন। (আয়িশা (রাঃ) বলেন) আমি তখন চুপ ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাঃ)-কে বললেন, হে আমার মেয়ে! আমি যাকে ভালোবাসি তাকে কি তুমি ভালোবাস না? ফাতিমা (রাঃ) বললেন, ভালোবাসি! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে ওকে ভালোবাস।রাসূলুল্লাহ (ﷺ) এর কথা শোনার পর ফাতিমা (রাঃ) উঠে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রীদের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছিলেন তা বললেন। তারা বললেন, তুমি আমাদের কোন উপকারে আসলে না। তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আবার যাও এবং তাকে বল, আপনার স্ত্রীগণ আবু কুহাফার কন্যা (আয়িশার) বিষয়ে ইনসাফের আশা করছে। ফাতিমা (রাঃ) বললেন, এই সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আর কখনো কোন কথা বলব না।আয়িশা (রাঃ) বললেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রীগণ যায়নাব বিনতে জাহশ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠালেন। রাসূলুল্লাহ (ﷺ) এর স্ত্রীগণের মাঝে তিনিই ছিলেন একজন যে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে মর্যাদায় আমার সমপর্যায়ের ছিলেন। আমি যায়নাব (রাঃ)-এর চেয়ে বেশি দীনদার, আল্লাহভীরু, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, সত্যবাদী-দানশীলা যেই কাজে দান-খয়রাতের সওয়াব হয় ও নৈকট্য অর্জন করা যায়, সেই কাজে সর্বাধিক সাধনাকারিণী আর কাউকে দেখিনি। শুধু এতটুকু কথা যে, তিনি হঠাৎ রেগে যেতেন। আবার তার রাগ কমেও যেত খুব তাড়াতাড়ি।তিনি আসলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুমতি চাইলেন। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাঃ)-এর প্রবেশ করার সময় যেই রকম আয়িশা (রাঃ)-এর সাথে চাদর গায়ে দেয়া অবস্থায় ছিলেন, সেই অবস্থায় আয়িশা (রাঃ)-এর সাথে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল। আপনার স্ত্রীগণ আমাকে পাঠিয়েছেন। তারা আবু কুহাফার কন্যা (আয়িশার) বিষয়ে তাদের সাথে আপনার ইনসাফ করার অনুরোধ করছেন। এই বলে তিনি আমার সাথে লেগেই গেলেন এবং দীর্ঘ সময় (ভালো-মন্দ অনেক কিছু বললেন)। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর দিকে তাকাচ্ছিলাম যে, তিনি আমাকে উত্তর দেয়ার অনুমতি দিচ্ছেন কিনা এটা বুঝার জন্য। যায়নাব তার আগের অবস্থাতেই আছেন। শেষে আমি বুঝতে পারলাম যে, আমার জবাব দেয়াটা রাসূলুল্লাহ (ﷺ) অপছন্দ করবেন না। আমি যখন তার জওয়াব দেয়া শুরু করলাম, তখন তাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। এমনকি আমি তার ওপর বিজয়ী হলাম। অবশেষে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এতো আবু বকরেরই কন্যা।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৫

أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ بَكَّارٍ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ قَالَتْ: فَذَكَرَتْ نَحْوَهُ، وَقَالَتْ: أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ، فَاسْتَأْذَنَتْ، فَأَذِنَ لَهَا فَدَخَلَتْ، فَقَالَتْ: نَحْوَهُ خَالَفَهُمَا مَعْمَرٌ، رَوَاهُ عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ

বর্ণনাকারী হযরত আয়েশা (রাঃ)

তিনি পূর্বের হাদীসটির মতো বর্ণনা করতে গিয়ে বলেন: নবী (ﷺ)-এর স্ত্রীগণ যায়নাবকে পাঠালেন, তিনি নবী (ﷺ) থেকে অনুমতি চাইলে, তিনি (ﷺ) তাকে অনুমতি দিলেন। তিনি প্রবেশ করলেন এবং পূর্বে বর্ণিত হাদীসে যা বর্ণনা হয়েছে অনুরূপ বললেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ النَّيْسَابُورِيُّ، الثِّقَةُ الْمَأْمُونُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: اجْتَمَعْنَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلْنَ فَاطِمَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْنَ لَهَا: إِنَّ نِسَاءَكَ - وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ قَالَتْ: فَدَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَعَ عَائِشَةَ فِي مِرْطِهَا، فَقَالَتْ لَهُ: إِنَّ نِسَاءَكَ أَرْسَلْنَنِي، وَهُنَّ يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتُحِبِّينِي؟» قَالَتْ: نَعَمْ قَالَ: «فَأَحِبِّيهَا». قَالَتْ: فَرَجَعَتْ إِلَيْهِنَّ، فَأَخْبَرَتْهُنَّ مَا قَالَ، فَقُلْنَ لَهَا: إِنَّكِ لَمْ تَصْنَعِي شَيْئًا، فَارْجِعِي إِلَيْهِ، فَقَالَتْ: وَاللَّهِ لَا أَرْجِعُ إِلَيْهِ فِيهَا أَبَدًا، وَكَانَتِ ابْنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا، فَأَرْسَلْنَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ، قَالَتْ عَائِشَةُ: وَهِيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: أَزْوَاجُكَ أَرْسَلْنَنِي، وَهُنَّ يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ، ثُمَّ أَقْبَلَتْ عَلَيَّ تَشْتِمُنِي، فَجَعَلْتُ أُرَاقِبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْظُرُ طَرْفَهُ، هَلْ يَأْذَنُ لِي مِنْ أَنْ أَنْتَصِرَ مِنْهَا، قَالَتْ: فَشَتَمَتْنِي حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَا يَكْرَهُ أَنْ أَنْتَصِرَ مِنْهَا، فَاسْتَقْبَلْتُهَا، فَلَمْ أَلْبَثْ أَنْ أَفْحَمْتُهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا ابْنَةُ أَبِي بَكْرٍ»، قَالَتْ عَائِشَةُ: فَلَمْ أَرَ امْرَأَةً خَيْرًا، وَلَا أَكْثَرَ صَدَقَةً، وَلَا أَوْصَلَ لِلرَّحِمِ، وَأَبْذَلَ لِنَفْسِهَا فِي كُلِّ شَيْءٍ يُتَقَرَّبُ بِهِ إِلَى اللَّهِ تَعَالَى مِنْ زَيْنَبَ، مَا عَدَا سَوْرَةً مِنْ حِدَّةٍ كَانَتْ فِيهَا تُوشِكُ مِنْهَا الْفَيْئَةَ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ، وَالصَّوَابُ الَّذِي قَبْلَهُ»________________________________________

বর্ণনাকারী হযরত আয়েশা (রাঃ)

নবী (ﷺ)-এর স্ত্রীগণ একত্রিত হলেন এবং ফাতিমা (রাঃ)-কে নবী (ﷺ)-এর নিকট এ বলে পাঠালেন যে, “আপনার স্ত্রীগণ আবু কুহাফার কন্যার ব্যাপারে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ করেছেন”-এ রকম কিছু বললেন।আয়িশা (রাঃ) বললেন, ফাতিমা (রাঃ) নবী (ﷺ)-এর নিকট প্রবেশ করলেন। তখন নবী (ﷺ) আয়িশা (রাঃ)-এর সাথে তার চাদরের ভেতরে ছিলেন। তিনি বললেন, “আপনার স্ত্রীগণ আমাকে পাঠিয়েছেন, তারা আবু কুহাফার মেয়ের বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ জানিয়েছেন।”রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, “তুমি কি আমাকে ভালোবাস?”তিনি বললেনঃ “হ্যাঁ!”নবী (ﷺ) বললেন, “তাহলে তাঁকেও ভালোবাস।”আয়িশা (রাঃ) বলেন, ফাতিমা (রাঃ) তাদের কাছে ফিরে গেলেন এবং নবী (ﷺ) যা বলেছেন, তা তাদেরকে বললেন। তখন তারা বললেন, “আপনি তো আমাদের জন্য কিছুই করলেন না। পুনরায় রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যান।”তিনি বললেন, “আল্লাহর শপথ, তার কাছে আর আমি এই বিষয় নিয়ে কখনো যাব না।” ফাতিমা (রাঃ) (চরিত্র ও চাল-চলনের দিক থেকে) প্রকৃতপক্ষেই রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ছিলেন।পুনরায় তারা সবাই (স্ত্রীগণ) মিলে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যায়নাব বিনতু জাহ্শ-কে পাঠালেন। আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীগণের মধ্যে যায়নাব বিনতু জাহ্শই একমাত্র স্ত্রী (রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মর্যাদার দিক থেকে) যে আমার সমপর্যায়ের ছিল। তিনি বললেন, “আপনার স্ত্রীগণ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তারা আবু কুহাফার কন্যা (আয়িশার বিষয়ে) তাদের সাথে ইনসাফ করার অনুরোধ জানিয়েছেন।”আয়িশা (রাঃ) বললেন, এরপরে যায়নাব আমাকে কিছু তিক্ত কথা বলতে শুরু করে দিলেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে লক্ষ্য করতে লাগলাম এবং তিনি আমার উত্তর দেয়ার ব্যাপারে মৌন সম্মতি দিচ্ছেন কিনা বুঝার জন্য তার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগলাম। আয়িশা (রাঃ) বলেন, তিনি আমাকে তিক্ত কথা বলেই চলছেন। এতে আমি ধারণা করলাম যে, আমি তার কথার জবাব দিলে তিনি (ﷺ) তা অপছন্দ করবেন না। অতএব তার মুখোমুখি হলাম এবং তার মুখ বন্ধ করে দিলাম। এরপর নবী (ﷺ) বললেন, “এটা আবু বকর-এর কন্যা।”আয়িশা (রাঃ) বলেন, আমি যায়নাব থেকে বেশি দানশীল, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং যে কাজে দান-খয়রাত, সওয়াব ও আল্লাহর নৈকট্য লাভ হয়, তাতে তার চেয়ে বেশি সাধনাকারিণী আর কাউকে দেখিনি। তবে তিনি খুব তাড়াতাড়ি রাগতেন আবার তা খুব তাড়াতাড়িই প্রশমিত হতো। আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) (রহঃ) বলেন, এ হাদীস ত্রুটিযুক্ত এবং পূর্বোক্ত হাদীসটিই সহীহ।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৭

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْجُهَنِيِّ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ»

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, সাধারণ খাবারের ওপর সারীদের (গোশতের তরকারি মিশ্রিত রুটি) যে মর্যাদা, সব নারীদের ওপর আয়িশারও সে মর্যাদা।

সুনানে নাসাঈ

হাদিস নং ৩৯৪৮

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ: أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

নবী (ﷺ) বলেন: অপরাপর খাদ্যের উপর গোশত-রুটি মিশ্রিত স্যুপের যেই মর্যাদা, অন্য নারীদের ওপর আয়িশারও সেই মর্যাদা।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18