বায়'আত

৪০/১. অধ্যায়ঃ

আদেশ পালন এবং অনুগত থাকার বায়'আত গ্রহণ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৪৯

أَخْبَرَنَا الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ مِنْ لَفْظِهِ قَالَ: أَنْبَأَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْيُسْرِ وَالْعُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ بِالْحَقِّ حَيْثُ كُنَّا لَا نَخَافُ لَوْمَةَ لَائِمٍ»

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ মর্মে বায়আত করলাম, তাঁর কথা শ্রবণ করা এবং আনুগত্য করার উপর থাকব—চাই তা সচ্ছলতায় ও অসচ্ছলতায়, অনুকূল এবং প্রতিকূল অবস্থায় হোক না কেন। আর শাসকের সঙ্গে আমরা বিরোধে লিপ্ত হবো না। আর যেখানেই থাকি না কেন, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করব না।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫০

أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِيهِ، أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ قَالَ: بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَذَكَرَ مِثْلَهُ

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

সচ্ছলতায় ও অসচ্ছলতায় আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর শ্রবণ ও আনুগত্যের অঙ্গীকার করেছি। অতঃপর পূর্বের অনুরূপ।

৪০/২. অধ্যায়ঃ

শাসকের বিরোধিতা না করার অঙ্গীকার করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَادَةَ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْيُسْرِ وَالْعُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُولَ أَوْ نَقُومَ بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا، لَا نَخَافُ لَوْمَةَ لَائِمٍ»

বর্ণনাকারী উবাদা (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অঙ্গীকার করেছি সুখে-দুঃখে আর পছন্দ-অপছন্দে সর্বাবস্থায় অনুগত থাকার, শাসকের বিরোধিতা না করার এবং এ বিষয়ের উপর যে, আমরা যেখানেই থাকি না কেন সত্য বলব কিংবা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব। আর আমরা কোন নিন্দুকের নিন্দার ভয় করব না।

৪০/৩. অধ্যায়ঃ

সত্য কথা বলার অঙ্গীকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫২

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ ابْنِ إِسْحَاقَ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَعَلَى أَنْ نَقُولَ بِالْحَقِّ حَيْثُ كُنَّا»

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে অঙ্গীকার করলাম এ বিষয়ের উপর যে, তাঁর কথা শুনব এবং তা পালন করব, চাই তা অনুকূল-প্রতিকূল এবং সুখে-দুঃখে হোক সর্বাবস্থায় আনুগত্য প্রদর্শন করব আর যিনি আমাদের মধ্যে শাসক নিযুক্ত হবেন তার বিরুদ্ধাচরণ করব না। আর আমরা যেখানেই থাকি না কেন, সর্বাবস্থায় সত্য কথা বলব।

৪০/৪. অধ্যায়ঃ

ন্যায়সঙ্গত কথা বলার অঙ্গীকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৩

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ، أَنَّ أَبَاهُ الْوَلِيدَ حَدَّثَهُ، عَنْ جَدِّهِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي عُسْرِنَا وَيُسْرِنَا، وَمَنْشَطِنَا وَمَكَارِهِنَا، وَعَلَى أَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ وَعَلَى أَنْ نَقُولَ بِالْعَدْلِ أَيْنَ كُنَّا، لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ»

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পছন্দ-অপছন্দে এবং সুখে-দুঃখে সর্বাবস্থায় শ্রবণ ও আনুগত্য প্রদর্শনের অঙ্গীকার করলাম; আর এ কথার উপরও যে, আমরা আমাদের শাসকের বিরুদ্ধাচরণ করব না এবং আমরা যেখানেই থাকি না কেন, ন্যায়সঙ্গত কথা বলব। আর আল্লাহ তাআলার ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার ভয় করব না।

৪০/৫. অধ্যায়ঃ

কাউকে অগ্রাধিকার দেয়া হলে তাতে ধৈর্যধারণের অঙ্গীকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُمَا سَمِعَا عُبَادَةَ بْنَ الْوَلِيدِ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ، أَمَّا سَيَّارٌ، فَقَالَ: عَنْ أَبِيهِ، وَأَمَّا يَحْيَى فَقَالَ: عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: «بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي عُسْرِنَا وَيُسْرِنَا، وَمَنْشَطِنَا وَمَكْرَهِنَا، وَأَثَرَةٍ عَلَيْنَا، وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ، وَأَنْ نَقُومَ بِالْحَقِّ حَيْثُمَا كَانَ، لَا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ» قَالَ شُعْبَةُ: «سَيَّارٌ لَمْ يَذْكُرْ هَذَا الْحَرْفَ حَيْثُمَا كَانَ، وَذَكَرَهُ يَحْيَى»، قَالَ شُعْبَةُ: «إِنْ كُنْتُ زِدْتُ فِيهِ شَيْئًا فَهُوَ عَنْ سَيَّارٍ أَوْ عَنْ يَحْيَى»

বর্ণনাকারী উবাদা ইব্‌ন সামিত (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট অঙ্গীকার করলাম দুঃখ-সুখে ও অনুকূল-প্রতিকূল সর্বাবস্থায় এবং আমাদের ওপর অন্যদের অগ্রাধিকার দানের ক্ষেত্রেও শ্রবণ ও আনুগত্য বজায় রাখার, শাসকের বিরুদ্ধাচরণ না করার; আর এ বিষয়ে যে, আমরা যেখানেই থাকি না কেন, হকের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা আল্লাহর ব্যাপারে কোন তিরস্কারে ভয় করব না।শু’বাহ (রহঃ) বলেন: “যেখানেই থাকি” কথাটুকু সাইয়ার উল্লেখ করেননি। বর্ণনাকারী ইয়াহিয়া তা উল্লেখ করেছেন। শু’বাহ (রহঃ) আরও বলেন: বর্ণনার ক্ষেত্রে আমি কিছু কম না বেশি করে থাকলে তা সাইয়ার অথবা ইয়াহিয়া-এর কারণেই হয়ে থাকবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৫

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَلَيْكَ بِالطَّاعَةِ فِي مَنْشَطِكَ وَمَكْرَهِكَ، وَعُسْرِكَ وَيُسْرِكَ، وَأَثَرَةٍ عَلَيْكَ»

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শাসকের অনুগত হওয়া তোমার ওপর আবশ্যক, তোমার অনুকূল-প্রতিকূল এবং সুখে-দুঃখে সর্বাবস্থায়, এমনকি যে কোন ক্ষেত্রে তোমার ওপর কাউকে অগ্রাধিকার দিলেও।

৪০/৬. অধ্যায়ঃ

প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হওয়ার অঙ্গীকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ جَرِيرٍ قَالَ: «بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»

বর্ণনাকারী জারীর (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনার জন্য অঙ্গীকার করেছি।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৭

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ جَرِيرٌ: «بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ، وَأَنْ أَنْصَحَ لِكُلِّ مُسْلِمٍ»

বর্ণনাকারী জারীর (রাঃ)

জারীর (রাঃ) বলেন যে, আমি নবি (ﷺ)-এর নিকট তাঁর কথা মান্য করার ও তাঁর আনুগত্য করার এবং প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হওয়ার অঙ্গীকার করেছি।

৪০/৭. অধ্যায়ঃ

যুদ্ধক্ষেত্র হতে পলায়ন না করার অঙ্গীকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪১৫৮

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، سَمِعَ جَابِرًا يَقُولُ: «لَمْ نُبَايِعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَوْتِ، إِنَّمَا بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نَفِرَّ»

বর্ণনাকারী জাবির (রাঃ)

তিনি জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট মৃত্যুবরণ করার কোনো অঙ্গীকার করিনি, বরং আমরা যুদ্ধক্ষেত্র হতে না পালানোর অঙ্গীকার করেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18