আকীদাহ-বিশ্বাস
কিয়ামতে প্রত্যেক সন্তানকে কি তার মায়ের নাম জুড়ে ডাকা হবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
এ ব্যাপারে যে হাদীস বর্ণিত আছে, তা সহীহ নয়। (সিঃ ৪৩৩) সুতরাং সঠিক হল এই যে, প্রত্যেক সন্তানকে তার বাপের নাম জুড়েই ডাকা হবে। মহানবী ﷺ বলেছেন, “কিয়ামতে তোমাদেরকে তোমাদের ও তোমাদের বাপের নাম ধরে ডাকা হবে।” (আবু দাউদ) নবী ﷺ আরো বলেছেন, “কিয়ামতে প্রত্যেক (প্রতিশ্রুতি ভঙ্গকারী) প্রতারণার জন্য একটি ক’রে পতাকা উড্ডয়ন করা হবে, আর বলা হবে, ‘এ হল অমুকের পুত্র অমুকের প্রতারণা।’” (বুখারী ৬১৭৭, মুসলিম ৪৬২৯নং) লক্ষণীয় যে, হাদীসে ‘ফুলান’ (পুং-বাচক) বলা হয়েছে, ‘ফুলানাহ’ (স্ত্রী-বাচক) বলা হয়নি।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।