বিবিধ
আঙ্গুল দিয়ে তাসবীহ পাঠ করা কি জায়েয?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আঙ্গুল দিয়ে তাসবীহ পাঠ করাই সুনাত। عَنْ يَسِيرَةَ (رَضِي) وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ﷺ عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَأَعْقِدْنَ بِالْأَمَالِ فَإِنَّهُنَّ مَسْئُولَاتٌ مُسْتَنْطِقَاتٌ وَلَا تَفْعَلْنَ فِتْنَتَيْنِ رَحِمَةَ. ইসাসিরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “তোমরা ‘সুবহানাল্লাহি’ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং ‘সুবহানাল মালিকিল কুদুস’ বলা নিজের জন্য আবশ্যিক করে নাও এবং আঙ্গুল দিয়ে তা গণনা কর। কেননা শেষ বিচার দিবসে আঙ্গুলসমূহ জিজ্ঞাসিত হবে এবং তাদের দ্বারা কথা বলানো হবে। সুতরাং তাসবীহ থেকে বিমুখ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে।” [সহীহ সুনানে তিরমিযি : ৩য় খণ্ড, হাদীস নং-২৮৩৫]