পবিত্রতা
টয়লেটের মধ্যে ওয়ু করার দরকার হলে সে সময় কিভাবে 'বিসমিল্লাহ' বলবে ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
টয়লেটের মধ্যে ওয়ু করলে মনে মনে বিসমিল্লাহ বলবে, মুখে উচ্চারণ করে বলবে না। কেননা ওয়ু ও গোসলে 'বিসমিল্লাহ' ওয়াজিব হওয়ার বিষয়টি শক্তিশালী নয়। ইমাম আহমাদ (রহঃ) বলেন, 'ওয়ুতে বিসমিল্লাহ বলার ব্যাপারে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিশুদ্ধ কোন হাদীছ নেই।' এজন্যে মুগনী গ্রন্থের লিখক মুওয়াফফাক বিন কুদামা মত প্রকাশ করেছেন যে, ওয়ুর সময় 'বিসমিল্লাহ' বলা ওয়াজিব নয়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।