পবিত্রতা
কখন প্রত্যেক সালাতের জন্য নতুন করে ওযু করতে হয়?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
রোগের কারণে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন সম্ভব না হলে তখন সে অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তবে প্রত্যেক সালাতের জন্য নতুন করে পুনরায় ওযু করতে হবে। عَنْ عَلِيِّ (رض) قَالَ كُنْتُ رَجُلًا مَدَّاءُ فَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ ﷺ لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ فَسَأَلَهُ فَقَالَ يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ. আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মজি রোগে আক্রান্ত ছিলাম অর্থাৎ অধিক পরিমাণে মজি বের হত। এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ থেকে মাসআলা জিজ্ঞাসা করতে আমার ভীষণ লজ্জা হত। কারণ তাঁর কন্যা ফাতেমা (রা) আমার স্ত্রী হিসেবে ছিল, অতএব আমি মেকদাদকে বললাম যেন রাসূল করীম ﷺ থেকে এ প্রসঙ্গে মাসআলা জিজ্ঞাসা করে। তিনি জিজ্ঞাসা করলে রাসূলে মাকবুল ﷺ বলেন, লজ্জাস্থানকে ধৌত করবে এবং ওযু করবে। [মুসলিম শরীফ : ১/৭২, হাদীস নং-৫৮৬] عَنْ عَائِشَةَ (رضي) أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حَبِيشٍ كَانَتْ تَسْتَحَاضُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ فَإِذَا كَانَ الْإِخْرَ فَتَوَضَّئِي وَصَلِّي. আয়েশা (রা) থেকে বর্ণিত যে, ফাতেমা বিনতে আবি হুবাইশ এস্তেহাজা রোগে আক্রান্ত ছিল। তাঁকে রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন, হায়েজের রক্ত কাল রং দ্বারা ৫৮ কুরআন ও সহীহ হাদীসের আলোকে বুঝা যায়। সূতরাং হায়েজের রক্ত দেখা দিলে সালাত থেকে বিরত থাক। হায়েজ ব্যতীত অন্য রক্ত হলে তখন শুধু করে সালাত আদায় করতে হবে। [সহীহ মুসলিম নাসাই-ভাহকীক : শায়খ আলবানী, প্রথম খণ্ড, হাদীস নং-২৬৪]