পবিত্রতা
কারা মসজিদে যেতে পারবে কিন্তু থাকতে পারবে না?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
হায়েজা তথা ঋতুবতী নারী এবং জুনুবী (অপবিত্র ব্যক্তি) মসজিদ অতিক্রম করতে পারবে কিন্তু মসজিদে দাঁড়িয়ে থাকতে পারবে না। عَنْ عَائِشَةَ (رَضِي) قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَإِلَيْنِي الْخَمْرَةَ مِنَ الْمَسْجِدِ، قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ. আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একবার আমাকে বললেন, মসজিদ থেকে আমার জায়নামাযটি নিয়ে এস! আমি বললাম, 'আমিতো ঋতুবতী'। রাসূলে মাকবুল ﷺ বললেন, 'তোমার হায়েজ তো তোমার হাতে নয়। [মুসলিম শরীফ (আরবী-বাংলা) : ২/৬৯, হাদীস নং-৫৮০] عَنْ جَابِرٍ (رَضِي) قَالَ : كَانَ أَحَدُنَا يَمُرُّ فِي الْمَسْجِدِ جُنُبًا مُجْتَزًا. জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জানাবত বা অপবিত্র অবস্থায় মসজিদ অতিক্রম করে যেতাম। [মুন্ডাকাল আখবার : প্রথম খণ্ড, হাদীস নং-৩৯১]