পবিত্রতা
কৃত্রিম দাঁত থাকলে কুলি করার সময় কি উহা খুলে রাখা ওয়াজিব ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কারো মুখে যদি দাঁত বাধানো থাকে, তবে ওয়ুর সময় উহা খুলে রাখা আবশ্যিক নয়। উহা হাতের আংটি বা ঘড়ি ব্যবহার করার মত। ওয়ুর সময় আংটি খোলা আবশ্যিক নয়। বরং উত্তম হচ্ছে উহা নাড়িয়ে দেয়া, কিন্তু এই নাড়ানোও ওয়াজিব নয়। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আংটি পরিধান করতেন কিন্তু এমন কোন বর্ণনা পাওয়া যায় না যে, তিনি ওয়ুর সময় উহা খুলে রাখতেন। অথচ মুখের মধ্যে বাঁধানো দাঁতের তুলনায় আংটিই পানি পৌঁছানোর ব্যাপারে বাধার কারণ হতে পারে। তাছাড়া কোন কোন মানুষের দাঁত অনেক কষ্টে বাধাই করতে হয়- যা যখন তখন খোলা ও লাগানো সম্ভব হয় না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
আরও পড়ুন
সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর
একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।