পবিত্রতা
ওয়ুর সময় কেউ যদি কোন একটি অঙ্গ ধৌত করতে ভুলে যায়, তবে তার বিধান কি ?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ওয়ু করার সময় কেউ যদি একটি অঙ্গ ভুলে যায়, তবে যদি অচিরেই তা মনে পড়ে, তাহলে তা ধৌত করবে এবং তার পরবর্তী অঙ্গ ধৌত করবে। যেমন কেউ ওয়ু করল, কিন্তু বাম হাত ধৌত করতে ভুলে গেল এবং শুধু ডান হাত ধৌত করে মাথা ও কান মাসেহ্ করে ফেলল। দু’পা ধৌত করার পর খেয়াল হল তার বাম হাত ধৌত করা হয়নি। তাকে আমরা বলব, আপনি বাম হাত ধৌত করুন, মাথা ও কান মাসেহ্ করুন এবং দু’পা ধৌত করুন। এই অঙ্গগুলো পুনরায় ধৌত করা এজন্যই ওয়াজিব যে, ওয়ুতে ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যিক। কেননা ওয়ুর অঙ্গগুলো যেকোন ধারাবাহিক ভাবে আল্লাহ্ উল্লেখ করেছেন, সেভাবেই ধারাবাহিকতা বজায় রেখে তা করতে হবে। আল্লাহ্ বলেনঃ ﴿فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ﴾ “তোমরা মুখমন্ডল ধৌত কর, দু’হাত কনুই পর্যন্ত ধৌত কর, মাথা মাসেহ্ কর এবং দু’পা টাখনু পর্যন্ত ধৌত কর।” (সূরা মায়দা- ৬) কিন্তু যদি দীর্ঘ সময় পর স্মরণ হয়, তবে পুনরায় ওয়ু করবে। যেমন কেউ ওয়ু করার সময় বাম হাত ধৌত করতে ভুলে গেল এবং এভাবেই ওয়ু শেষ করে ফেলল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর স্মরণ হল সে তো বাম হাত ধৌত করেনি। তখন তার উপর আবশ্যিক হচ্ছে পুনরায় প্রথম থেকে ওয়ু করা। কেননা ওয়ুর অঙ্গ সমূহ ধৌত করার ক্ষেত্রে পরম্পরা রক্ষা করা আবশ্যিক। বরং ওয়ু বিশুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। জেনে রাখা উচিত, যদি তার সন্দেহে থাকে অর্থাৎ- ওয়ু শেষ হওয়ার পর সন্দেহ হল, সে ডান হাত বা বাম হাত ধৌত করেছে কি না ? কুলি করেছে কি না ? নাক ঝেড়েছে কি না ? তখন এ সন্দেহের প্রতি গুরুত্বারোপ করবে না। বরং সামনে অগ্রসর হবে এবং নামায আদায় করবে। কেননা ইবাদত শেষ হওয়ার পর কোন সন্দেহ দেখা দিলে সে দিকে অগ্রসর করবে না, তার কোন মূল্য নেই। এ ধরনের সন্দেহের প্রতি গুরুত্বারোপ করলে মানুষের সামনে শয়তানের ওয়াস্ওয়াসার দরজা উন্মুক্ত করা হয়। তখন প্রত্যেক মানুষ নিজ নিজ ইবাদতে সন্দেহ করা শুরু করবে। অতএব আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হচ্ছে, ইবাদত সম্পন্ন করার পর কোন সন্দেহ দেখা দিলে মানুষ সেদিকে ভ্রক্ষেপ করবে না, তার প্রতি গুরুত্বারোপ করবে না। অবশ্য সন্দেহ যদি দৃঢ়তায় পরিণত হয়, তবে তার ব্যবস্থা নেয়া ওয়াজিব। ওয়ু অবস্থায় পানি বন্ধ হয়ে গেল। তারপর আবার পানি পাওয়া গেল :