এস্তেক্কার (বৃষ্টি চাওয়ার) সালাত সম্পর্কিত মাসায়েল
বৃষ্টি প্রার্থনা করার দোয়া কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
বৃষ্টি প্রার্থনা করার মাসনুন দোয়াসমূহ- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو (رَضِي) قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا اسْتَسْقَى قَالَ : اَللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَاحْيِي بِلَدَكَ الْمَيِّتَةَ - আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ﷺ বৃষ্টির দোয়ায় বলতেন : হে আল্লাহ! তুমি তোমার বান্দাগণকে এবং চতুষ্পদ জন্তুগুলিকে পানি পান করাও, তোমার রহমত পরিচালনা কর আর তোমার মৃত শহরকে সজীব করো। [সহীহ সুনানে আবু দাউদ : ১ম খণ্ড, হাদীস নং-১০৪৩] عَنْ أَنَسٍ (رَضِي) أَنَّهُ ﷺ رَفَعَ يَدَيْهِ قَالَ : اَللَّهُمَّ اغْثِنَا اَللَّهُمَّ اغْثِنَا - আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ উভয় হাত উপরে উঠিয়ে তিনবার বললেন, “আল্লাহুম্মা আগিছনা, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন, আমাদের সাহায্য করুন।” [আল বুখারী : ১/৪২২, হা: নং-৯৫৩]