সিজদায়ে শোকর সম্পর্কিত মাসায়েল
রাসূল ﷺ কি সিজদায়ে শোকর আদায় করেছেন?
০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
সালাত ও সালামের প্রতিদান অবগত হয়ে রাসূলুল্লাহ ﷺ দীর্ঘক্ষণ সিজদায়ে শোকর আদায় করেছেন। عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ (رَضِي) قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى دَخَلَ نَخْلًا فَسَجَدَ فَأَطَالَ السَّجُودَ حَتَّى خَشِيتُ أَنْ يَكُونَ اللَّهُ قَدْ تَوَفَّاهُ قَالَ : فَجِئْتُ أَنْظُرُ فَرَقَعَ رَأْسَهُ فَقَالَ : مَا لَكَ؟ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ قَالَ : فَقَالَ : إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لِيْ اَلَا اُبَشِّرُكَ اَنَّ اللّٰهَ عَزَّ وَجَلَّ يَقُوْلُ لَكَ مَنْ صَلَّى عَلَيْكَ صَلَاةً صَلَّيْتُ عَلَيْهِ وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ عَلَيْهِ . আবদুর রহমান ইবনে আউফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একদা ঘর থেকে বের হলেন এবং খেজুর বাগানে প্রবেশ করলেন। সেখানে দীর্ঘ সময় পর্যন্ত সিজদাবস্থায় ছিলেন। আমার মনে মনে ভয় হল, আল্লাহ তায়ালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমি দেখতে আসলাম, তখন রাসূল করীম ﷺ মাথা উঠালেন। আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল! আপনার কি হল? তখন তিনি বললেন, জিব্রাইল (আ) এসে আমাকে বলেছে হে মুহাম্মদ! আমি কি আপনাকে একটি সুসংবাদ দিব না? আল্লাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আপনার ওপর সালাত ও সালাম পাঠ করবে আমি তাঁকে দয়া করব যে ব্যক্তি আপনাকে সালাম বলবে আমি তার ওপর শান্তি নাযিল করব। [ফাজলুসসালাতি আলানবী-আলবানী, হাদীস নং-৭] الْمَسَائِلُ الْمُتَفَرِّقَةُ