بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ١
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
ওয়ান উম্মাহ-তে স্পষ্ট আরবি টেক্সট, সহজ অনুবাদ, তাফসির এবং তেলাওয়াতসহ অনলাইনে কুরআন জুজ ১ পড়ুন। প্রথম পারা কুরআনের প্রারম্ভিক দোয়া সূরা আল-ফাতিহা দিয়ে শুরু হয় এবং সূরা আল-বাকারায় প্রবেশ করে। এই জুজটি আমাদের ঈমান, হেদায়েত, ইবাদত এবং আল্লাহর দেখানো সরল পথে চলার শিক্ষা দেয়।
আয়াত-৭, মক্কি
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ١
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ٢
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٣
দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু।
مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ٤
বিচার দিবসের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٥
আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ٦
আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ٧
তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।
আয়াত-২৮৬, মাদানি
الٓمٓ ١
আলিফ-লাম-মীম।* *এ অক্ষরগুলো কুরআনের একটি মু‘জিযা- যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন।
ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًۭى لِّلْمُتَّقِينَ ٢
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।
ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ ٣
গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে।
32
18