قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ ١
অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,
স্পষ্ট আরবি টেক্সট এবং সহজ বাংলা অনুবাদসহ অনলাইনে কুরআন জুজ ১৮ পড়ুন। জুজ ১৮ সূরা আল-মুমিনুন দিয়ে শুরু হয়, সূরা আন-নূর অন্তর্ভুক্ত করে এবং সূরা আল-ফুরকানে চলতে থাকে। এই পারাটি প্রকৃত মুমিনদের গুণাবলী, আল্লাহর নিদর্শন, শালীনতা, পারিবারিক জীবন এবং একটি পবিত্র ও বিশ্বাসী সমাজের জন্য নির্দেশনা সম্পর্কে শিক্ষা দেয়। ওয়ান উম্মাহ-তে তাফসির, অনুবাদ ও সহজ ব্যাখ্যাসহ পারা ১৮ পড়ুন।
আয়াত-১১৮, মক্কি
قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ ١
অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,
ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَـٰشِعُونَ ٢
যারা নিজদের সালাতে বিনয়াবনত।
وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ ٣
আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।
وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ ٤
আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়।
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ ٥
আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী।
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ٦
তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না।
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ ٧
অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ٨
আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান।
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ ٩
আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে।
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ ١٠
তারাই হবে ওয়ারিস।
32
18