অধ্যায়: রুকুর অবস্থায় পড়ার মাসনুন দোয়া ও সহিহ আমল

২০৪. রাব্বানা লাকাল হামদ পাঠের অত্যন্ত ফযিলত

বিভিন্ন সহীহ হাদীসে রুকুর দোয়াটি চারভাবে বর্ণিত হয়েছে -

(اَللَّهُمَّ) رَبَّنَا لَكَ الْحَمْدُ

(اَللّٰهُمَّ) رَبَّنَا لَكَ الْحَمْدُ

(১) রাব্বানা- লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- লাকাল ‘হামদ'

অনুবাদ

(১) হে আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্‌, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা।

তথ্যসূত্রবুখারীঃ ৭৯৬
২০৫. রুকু থেকে উঠে পড়ার অত্যন্ত কার্যকরী দোয়া

(اَللَّهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

(اَللّٰهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

(১) রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ'

অনুবাদ

(১) হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্‌, আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা।

রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর আগেই সিজদা করলে সালাত নষ্ট হয়ে যাবে। এসময় উপরের বাক্যটি বলতে হবে। চারটি বাক্যের যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে। একেক সময় একেক বাক্য বলাই উত্তম।

তথ্যসূত্রবুখারীঃ ৭৯৫
২০৬. রুকু থেকে মাথা তোলার অত্যন্ত শক্তিশালী দোয়া

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ

রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ, ‘হামদান কাছীরান ত্বাইয়্যিবান মুবা-রাকান ফীহ

অনুবাদ

হে আমাদের প্রভু, এবং আপনারই প্রশংসা, অশেষ প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা।

তথ্যসূত্রবুখারীঃ ৭৯৯
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18