অধ্যায়: ফজর নামাজের পর পড়ার শক্তিশালী সহিহ দোয়া

২৬৯. ফজরের নামাজের পর অত্যন্ত শক্তিশালী আমল

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “যে-ব্যক্তি জামাআতের সঙ্গে ফজরের সালাত আদায় করে, তারপর বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ্‌র দোয়া করতে থাকে, এরপর দু' রাকআত সালাত আদায় করে, তাকে একটি হাজ্জ ও একটি উমরার সাওয়াব দেওয়া হয়।” 'তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ! (হাজ্জ ও উমরা)।”

তথ্যসূত্রহাসান। তিরমিযীঃ ৫৮৬
২৭০. ফজর নামাজের পর অত্যন্ত কার্যকরী মাসনুন আমল

সিমাক ইবনু হার (রাঃ) বলেন, “আমি জাবির ইবনু সামুরা (রাঃ)-কে জিজ্ঞাসা করি, “আপনি কি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর মজলিশে বসতেন?” তিনি বলেন, “হ্যাঁ, বহুবার (বসেছি)। তিনি যেখানে ফজরের সালাত আদায় করতেন, সেখান থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ওঠতেন না। সূর্য উদিত হলে তিনি ওঠতেন। সাহাবীগণ জাহিলি যুগের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে হাসাহাসি করতেন, আর নবী (ﷺ) মুচকি হাসি দিতেন।”

তথ্যসূত্রমুসলিমঃ ৬৭০
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18