অধ্যায়: সিজদায় পড়ার সহিহ দোয়া ও গুরুত্বপূর্ণ জিকির

২১০. সিজদায় পাঠ করার অত্যন্ত কার্যকরী মাসনুন দোয়া

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মানুষ সিজদায় সবচেয়ে বেশী তার প্রতিপালকের নিকটে হয়। অতএব তোমরা সিজদায় বেশী বেশী দোয়া করো।

তথ্যসূত্রমুসলিমঃ ৪৮২
২১১. সিজদাতে পড়ার অত্যন্ত শক্তিশালী ও সেরা আমল

ইবনু ‘আব্বাস্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমাকে রুকূ ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। তবে রুকূতে তোমরা আল্লাহ্‌র বড়ত্ব বর্ণনা করো। আর সিজদায় বেশী বেশী দোয়া করো। তোমাদের দোয়া ক্ববুলের জন্য সিজদাহ্ উপযুক্ত স্থান’। [১]

উপরোক্ত হাদীসদ্বয় দ্বারা প্রতীয়মান হয় যে, সিজদায় বেশী বেশী দোয়া করতে হবে এবং সিজদায় যে দোয়া করা হয়, তা কবুল হয়। অতএব, কুরআনের দোয়া ব্যতীত হাদীসের যে কোন দোয়া করা যায়। রুকূ-সিজদায় কুরআনী কোন দোয়া পড়া যাবে না।

তথ্যসূত্রমুসলিমঃ ৪৭৯
২১২. রুকু ও সিজদায় পড়ার অত্যন্ত কার্যকরী দোয়া

কাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কিভাবে সালাত চুরি করে? রাসূল (ﷺ) বললেন, যে তার রুকূ-সিজদা পূর্ণ করে না।

তথ্যসূত্রসহিহ। মিশকাতঃ ৮৮৫
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18