আকীদাহ-বিশ্বাস
মসজিদে আসার অভ্যাস আছে এমন ব্যক্তিকে কি আমরা মুমিন হিসাবে সাক্ষ্য দিতে পারি?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কোন সন্দেহ নাই যে, কোন ব্যক্তি যদি নামাযের জন্য মসজিদে আসে, তার মসজিদে আসাটাই তার ঈমানের পরিচয় বহন করে। কারণ তা না হলে কিসে তাকে ঘর থেকে বের করে মসজিদে যাওয়ার কষ্ট স্বীকার করতে বাধ্য করল ? প্রশ্নকারী যে হাদীছটির দিকে ইঙ্গিত করেছেন তা হল, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (( إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالْإِيمَانِ )) “তোমরা যদি কোন ব্যক্তিকে মসজিদে আসতে অভ্যস্ত দেখ, তবে তার ঈমান আছে বলে সাক্ষ্য প্রদান কর”। ২ কিন্তু এই হাদীছটি দূর্বল। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে এই হাদীছটি ছহীহ সূত্রে বর্ণিত হয়নি। আল্লাহ সম্পর্কে শয়তানের ওয়াস্ ওয়াসা (কুমন্ত্রণা)