আকীদাহ-বিশ্বাস
লা-ইলাহা ইল্লাল্লাহ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করতে পারে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
“লা-ইলাহা ইল্লাল্লাহ” এই পবিত্র বাক্যটি তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে। কখনো প্রকাশ্যভাবে আবার কখনো অপ্রকাশ্যভাবে। ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলার সাথে সাথে বাহ্যিকভাবে তাওহীদে উলুহিয়াতকেই বুঝায়। তবে তা তাওহীদে রুবুবিয়াতকেও শামিল করে। কেননা যারা আল্লাহর এবাদত করে তারা আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করে বলেই তা করে থাকে। এমনিভাবে তাওহীদে আসমা ওয়াস্সিফাতকেও অন্তর্ভুক্ত করে। কারণ যার কোন ভাল নাম ও গুণাবলী নাই মানুষ কখনই তার এবাদত করতে রাজি হবে না। এই জন্যই ইবরাহীম (আঃ) তাঁর পিতাকে বলেছেনঃ ﴿يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنْكَ شَيْئًا﴾ “হে আমার পিতা! যে শুনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসেনা, তার এবাদত কেন কর?” (সূরা মারইয়ামঃ ৪২) সুতরাং তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি তাওহীদে রুবুবিয়াত ও তাওহীদে আসমা ওয়াস্ সিফাতকেও অন্তর্ভুক্ত করে।