Ummah Oneওয়ানউম্মাহ
ইসলামিক পরিভাষা
কালিমা
ব্লগ
বুকমার্কসমূহ

আরও

Ummah Oneওয়ানউম্মাহ
  • ইসলামিক পরিভাষা
  • ইসলামিক প্রশ্নোত্তর
  • কালিমা
  • ব্লগ
সমর্থন করুন
  1. হোম
  2. ইসলামিক প্রশ্নোত্তর
  3. আকীদাহ-বিশ্বাস
  4. নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভবিষ্যৎ বাণী করে গেছেন যে, তাঁর মৃত্যুর পর উম্মত বিভিন্ন দলে বিভক্ত হবে। সম্মানিত শায়খের কাছে এর ব্যাখ্যা জানতে চাই।
আকীদাহ-বিশ্বাস

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভবিষ্যৎ বাণী করে গেছেন যে, তাঁর মৃত্যুর পর উম্মত বিভিন্ন দলে বিভক্ত হবে। সম্মানিত শায়খের কাছে এর ব্যাখ্যা জানতে চাই।

২২ জুলাই, ২০২৬০ বার পড়া হয়েছে২ মিনিটে পড়ুন
শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)
শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)

উত্তরদাতা আলেম

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছহীহ হাদীছের ১ মাধ্যমে সংবাদ দিয়েছেন যে, ইয়াহুদীরা ৭১ দলে বিভক্ত হয়েছে, নাসারারা বিভক্ত হয়েছে ৭২ দলে। আর এই উম্মাতে মুহাম্মাদী বিভক্ত হবে ৭৩ দলে। একটি দল ব্যতীত সমস্ত দলই জাহান্নামে প্রবেশ করবে। এটি হল সেই দল, যারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবীদের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে। এই দলটি দুনিয়াতে বিদ্বাদত লিপ্ত হওয়া থেকে সুরক্ষিত থাকবে এবং পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। এটিই হল সাহায্যপ্রাপ্ত দল, যাকিয়ামত পর্যন্ত হকের উপর বিজয়ী থাকবে। কোন কোন আলেম এই জাহান্নামী ৭২ ফির্কার পরিচয় নির্ধারণ করার প্রয়াস পেয়েছেন। প্রথমতঃ বিদ্বাদীদেরকে পাঁচভাগে ভাগ করেছেন এবং প্রত্যেক ভাগ থেকে শাখা-প্রশাখা বের করে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ঘোষিত ৭২ টি ফির্কা নির্ধারণ করে দিয়েছেন। কিছু কিছু আলেম ফির্কাগুলো নির্ধারণ না করাই উত্তম মনে করেছেন। কারণ এই ফির্কা ৭২ এ নির্ধারিত থাকার পরও আরো অসংখ্য মানুষ গোমরা হয়েছে। তারা আরো বলেন এই সংখ্যা শেষ হবে না। শেষ যামানায় কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে এর সর্বশেষ সংখ্যা সম্পর্কে জানা সম্ভব নয়। সুতরাং উত্তম হল রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা সংক্ষেপ (অস্পষ্ট) রেখেছেন, তা সংক্ষেপ (অস্পষ্ট) রাখা। আমরা এভাবে বলব যে, এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল জাহান্নামে যাবে এবং মাত্র একদল জান্নাতে যাবে। অতঃপর বলব, যে দলটি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবীদের সুন্নাহর বিরোধীতা করবে, সে এই ৭২ দলের অন্তর্ভুক্ত হবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আরও পড়ুন

সম্পর্কিত ইসলামিক প্রশ্নোত্তর

একই বিষয়ের আরও প্রশ্ন দেখুন এবং নির্ভরযোগ্য scholarly guidance-এর সঙ্গে শেখা চালিয়ে যান।

৫৮৬

মাটিতে দাগ টেনে হাত চালিয়ে অদৃশ্যের কিছু বলা সম্ভব কি? হাত চালিয়ে ঘরের মধ্যে সাপ কোথায় আছে, সাপে কামড়ালে বিষ হয়েছে কি না, চুরি হওয়া জিনিস কোথায় আছে বা কে নিয়েছে এ সব বলা কি বৈধ?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৫

চন্দ্র বা সূর্য গ্রহণের সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক আছে কি?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৪

উল্কা বা তারা ছুটার সাথে দুনিয়ার কোন ঘটনাঘটনের সম্পর্ক আছে কি?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮৩

দাউদ ﷺ-এর সৈনিক আওরিয়্যার স্ত্রীর প্রেমে পড়া এবং কৌশলে তাকে হত্যা করিয়ে ঐ মহিলাকে বিয়ে করার কাহিনী কি ঠিক?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬

৫৮২

কিয়ামতে প্রত্যেক সন্তানকে কি তার মায়ের নাম জুড়ে ডাকা হবে?

আকীদাহ-বিশ্বাস•২২ জুল, ২০২৬